চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওয়েলকাম ব্যাক’ সিনেমায় কেন সুযোগ পাননি, কারণ জানালেন মল্লিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ন ১৮, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

২০০৩ সালে ‘খোয়াইশ’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় পা রাখেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। এরপর বলিউডে একাধিক বোল্ড সিনেমাতে অভিনয় করার মাধ্যমে জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। তবে বেশ কয়েক বছর যাবত সিনেমা জগতের আড়ালে রয়েছেন মল্লিকা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউডে তার কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন মল্লিকা। অভিনেত্রী জানান, ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমায় তার পরিবর্তে প্রেমিকাকে সুযোগ দিয়েছিলেন পরিচালক।

আনিস বাজমী পরিচালিত ‘ওয়েলকাম’ সিনেমায় অভিনয় করেছেন মল্লিকা। ২০০৭ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাকে। কিন্তু এর সিক্যুয়েল ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমায় সুযোগ পাননি অভিনেত্রী। সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হয় তাকে।

মল্লিকা শেরাওয়াত বলেন, ‘আমি সত্যি বলছি। তারা যখন সিক্যুয়েল নির্মাণ করেছে তখন প্রেমিকাকে সুযোগ দেয়। নায়কও তার প্রেমিকাকে নিয়েছে। এমন করলে আমার কী করার থাকে?’

এই অভিনেত্রী দাবি করেন, বলিউডে কোনো অভিনেতা, প্রযোজক অথবা পরিচালকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়নি। তিনি বলেন, ‘যদি কোনো প্রজেক্টের যোগ্য হই তবেই সেটিতে কাজ করব। যদি কোনো পরিচালক অথবা প্রযোজক তাদের প্রেমিকাদের সেই সিনেমাতে নিতে চান সেটা তাদের ব্যাপার।’

যদিও পরিচালকের প্রেমিকা বলতে মল্লিকা শেরাওয়াত কাকে বুঝিয়েছেন তা এখনো স্পষ্ট নয়। ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন অনিল কাপুর, নানা পাটেকর, জন আব্রাহাম, শ্রুতি হাসান, অঙ্কিতা শ্রীবাস্তব, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। ২০১৫ সালে  মুক্তি পায় এই সিনেমাটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিল কাপুরঅভিনেত্রীজন আব্রাহামডিম্পল কাপাডিয়ানানা পাটেকরবলিউডমল্লিকা শেরাওয়াতশ্রুতি হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT