চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েবসাইট ও এসএমএসে যেভাবে জানা যাবে পিইসি-জেএসসি’র ফলাফল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ন ৩১, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে ও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে জানা যাবে।

প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৫.৫৫ শতাংশ। জেএসসি এবং জেডিসিতে ৯টি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের মিলিত পাসের হার ৮৭.৯০ শতাংশ। এ বছর জেএসসি-জেডিসিতে মোট পাস করেছে ২২ লাখ ৮৭ হাজার ২৭১ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন।

মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এরপরে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে ফল প্রকাশ করে।

দুপুরের পর থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) ও (dperesult.teletalk.com.bd) এ পাওয়া যাবে প্রাথমিক সমাপনীর ফল আর জেএসসি-জেডিসির ফলাফল পাওয়া যাবে (www.educationboardresults.gov.bd) ঠিকানায়।

প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল জানতে প্রথমে DPE লিখে স্পেস দিয়ে শিক্ষার্থীর আইডি লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে পাসের সন লিখে পাঠাতে হবে যেকোনো মোবাইল থেকে ১৬২২২ নম্বরে।

ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফল জানতে প্রথমে EBT লিখে একটি স্পেস দিয়ে শিক্ষার্থীর আইডি লিখতে হবে। এরপর আরও একটি স্পেস দিয়ে পাসের সন লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

Reneta

জেএসসি পরীক্ষার ফল জানতে প্রথমে JSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। এরপর আরও একটি স্পেস দিয়ে পাসের সন লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

জেডিসি পরীক্ষার ফল জানতে প্রথমে JDC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। এরপর আরও একটি স্পেস দিয়ে পাসের সন লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রফেসর ইমেরিটাসকে সংবর্ধনা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

কানাডায় “ইয়ুথ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ও লিটারেসি ওয়ার্কশপ” সম্পন্ন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: নিহত ২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে দিনের তাপমাত্রা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT