চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াসার পানির মূল্য বৃদ্ধিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ন ৩০, জুন ২০২০
- সেমি লিড, আদালত
A A

গত ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া ঢাকা ওয়াসার পানির মূল্য প্রায় ২৫ শতাংশ বৃদ্ধির ওপর ১০ আগস্ট পর্যন্ত হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা ১৬ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এ আদেশের ফলে গত ১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসার পানির বর্ধিত মূল্য কার্যকরে আপাতত আইনী বাধা রইল না।

হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে ওয়াসার করা আবেদনের শুনানি নিয়ে আজ বিচারপতি মো.নূরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার আদালত এই স্থগিতাদেশ দেয়।

আজ ভার্চুয়াল শুনানিতে ওয়াসার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক।

এর আগে ঢাকা ওয়াসার পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়ে গত ২২ জুন বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ ঢাকা ওয়াসার পানির মূল্য বৃদ্ধির ওপর ১০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দেন। এরপর নিষেধাজ্ঞার আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে ওয়াসা।

এর আগে ঢাকা ওয়াসার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইনের ২২(১) ও ২২(৩) ধারার বলে পানির প্রকৃত উৎপাদন ও বিতরণ ব্যয়ের সঙ্গে বিক্রয়মূলের সামঞ্জস্য বিধান এবং বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধিজনিত খরচ সমন্বয়ের লক্ষ্যে সরকারের অনুমোদনক্রমে প্রতি এক হাজার লিটার পানির অভিকর (দাম) আবাসিকে ১১ টাকা ৫৭ পয়সার স্থলে ১৪ টাকা ৪৬ পয়সা এবং বাণিজ্যিকে ৩৭ টাকা ৪ পয়সার স্থলে ৪০ টাকা নির্ধারণ করা হলো। সংশোধিত অভিকর (দাম) ওই আইনের ২৩ ধারা অনুসারে ১ এপ্রিল থেকে কার্যকর হবে।’

পরবর্তীতে ওয়াসার এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জনস্বার্থে ভার্চুয়াল হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ। রিটে স্থানীয় সেবা বিভাগের সচিব, আইনসচিব ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ ছয়জনকে বিবাদী করা হয়।

Reneta

রিটের যুক্তি তুলে ধরে আইনজীবী তানভীর আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ঢাকা ওয়াসা গত বছরের ১ সেপ্টেম্বর ৫ শতাংশ হারে পানির দাম বৃদ্ধি করে। আবার এবছর প্রায় ২৫ শতাংশ দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি দেয়, যা ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। অর্থাৎ এক অর্থবছরেই দুইবার মূল্য বাড়ানো হল। অথচ পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইনের ২২ (২) ধারা অনুসারে দাম (অভিকর বা চার্জ) প্রতি অর্থবছরে মাত্র একবার অনধিক ৫ শতাংশ পর্যন্ত বাড়ানো কথা। এই অর্থবছরেই দুইবার মূল্য বৃদ্ধি বিষয়টিসহ যথাযথভাবে ওয়াসার পানির মূল্য বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ না করার দিকগুলো তুলে ধরে রিটটি করি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াসাহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মনিকাকে নিয়ে যেসব প্রশ্ন রাখলেন সালমান মুক্তাদির

মার্চ ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম

মার্চ ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ছুটির দিনে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ

মার্চ ১২, ২০২৬

ইরান যুদ্ধে ট্রাম্পকে ‘সহজ পথ’ দেখাচ্ছেন পুতিন

মার্চ ১২, ২০২৬

সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত যারা

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT