ছয় মাসের মধ্যে মৃত্যু নিশ্চিত হলে, মর্যাদার সাথে মৃত্যুর স্বাদ গ্রহণ করার আইন পাশ করেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসির বাসিন্দাদের মধ্যে ৬৭% বাসিন্দা ” মর্যাদার সাথে মৃত্যু আইন ২০১৫” সমর্থন করে এর পক্ষে ভোট দিয়ে ”ডেথ উইথ ডিগনিটি অ্যাক্ট ২০১৫” পাশ করেছে।
ওয়াশিংটন ডিসিতে এই আইন পাশের মধ্যে দিয়ে মৃত্যু পথযাত্রী রোগীদেরকে চিকিৎসা সহায়তায় মৃত্যু নিশ্চিত করা হবে।
গত ১ নভেম্বর অনুষ্ঠিত এই ভোট শেষে ওয়াশিংটন ডিসি কাউন্সিল মেম্বার মেরি চেহ বলেন, এই আইন পাশের মধ্যে দিয়ে নিশ্চিত মৃত্যু পথযাত্রীদের কষ্ট লাঘব করা এবং রোগীদের স্বেচ্ছায় শান্তিপূর্ণ মৃত্যু চিকিৎসা সহায়তায় নিশ্চিত করা হয়।








