চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্ন-ম্যাকগ্রার পর টেস্টে যে কীর্তি গড়লেন লায়ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ন ১১, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশেজ সিরিজে সদ্য শেষ হওয়া ব্রিজবেন টেস্টে ইংলিশ ব্যাটার ডাভিড মালানের উইকেট পাওয়ার সঙ্গে সঙ্গে শেন ওয়ার্ন এবং গ্লেন ম্যাকগ্রার পর তৃতীয় অস্ট্রেলিয়ান বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট পাওয়ার দারুণ এক কীর্তি গড়েন ডানহাতি অফ ব্রেক বোলার নাথান লায়ন।

টেস্ট ক্রিকেট ইতিহাসে ১৭তম বোলার হিসেবে লায়ন ৪০০ উইকেট শিকারি হলেন। চমকপ্রদ ব্যাপার হল, ৩৯৯ থেকে ৪০০ উইকেট পাওয়ার জন্য লিওনকে দীর্ঘ ১১ মাস অপেক্ষা করতে হয়েছে।

শেন ওয়ার্ন ৭০৮ এবং গ্লেন ম্যাকগ্রা ৫৬৩ উইকেট নিয়ে তাদের টেস্ট ক্যারিয়ার শেষ করেন। ৮০০ উইকেট পেয়ে টেস্টের সর্বাধিক উইকেট শিকারি হয়ে এখনো টিকে আছেন শ্রীলঙ্কার স্পিনার মুত্তিয়া মুরালিথারন।

শনিবার সকালে ব্রিজবেন টেস্টে ইংল্যান্ডের ইনিংসের ৭৩তম ওভারে নাথান লিওনের বল স্টেপ আউট করে ডিফেন্স করতে চেয়েছিলেন ৮২ রানে থাকা মালান। লায়নের টার্ন করা বলে মালান পরাস্ত হন। ব্যাটে বল লাগার পর তা প্যাডে স্পর্শ করে সিলি মিড অনে থাকা মার্নাস লাবুশেনের হাতে চলে যায়। ফিল্ডাররা সমস্বরে আবেদন করলে রড টাকার আঙুল তোলার সঙ্গে সঙ্গে টেস্ট ক্যারিয়ারে নিজের ৪০০তম উইকেট পেয়ে যান লায়ন।

ডাভিড মালান ও জো রুট ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তৃতীয় উইকেট জুটিতে ১৬২ রান তুলে দলকে একেবারেই নিরাপদ অবস্থানে নিয়ে যাচ্ছিলেন। এই জুটি ভাঙা অজিদের জন্য খুবই দরকার হয়ে পড়েছিল। মালানের উইকেট তুলে নিয়ে লায়ন সেই কাজের কাজটি করেন। এরপর ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়লে তারা ২৯৭ রানে অল আউট হয় এবং অস্ট্রেলিয়াকে মাত্র ২০ রানের লক্ষ্য দিতে পারে। মাত্র ১ উইকেট হারিয়ে স্বাগতিকরা জয় নিশ্চিত করে।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাশেজ সিরিজ-২০২১ওয়ার্নম্যাকগ্রালায়নলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT