চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানস্টপ সার্ভিস আইনে যুক্ত হলো বিসিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ন ২১, জুলাই ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

দেশি-বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮ এর অর্ন্তভুক্ত করা হয়েছে।

রোববার আইনটির ‘ক’ তফসিলে বিসিককে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পর পঞ্চম প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-কে এ আইনে অন্তর্ভুক্ত করা হলো।

ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮তে অন্তর্ভুক্তির ফলে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পোদ্যোক্তারা বিসিকের মাধ্যমে ট্রেড লাইসেন্স, জমি নিবন্ধন, নামজারি, পরিবেশ ছাড়পত্র, নির্মাণ অনুমোদন, বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ, টেলিফোনই সংযোগ, বিস্ফোরক লাইসেন্স, বয়লার সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট সকল সেবার জন্য অনলাইনে আবেদন এবং এক জায়গা থেকেই এসব সেবা পাবেন। ফলে কোনো বিনিয়োগকারীকে প্রাথমিক অনুমোদন ও অন্যান্য সেবার জন্য আর সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে যেতে হবে না। বিনিয়োগকারীদের কোন্ সেবা কত দিনের মধ্যে দিতে হবে, সেটিও বিধির মাধ্যমে নির্ধারণ করা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান বিসিক সূচনালগ্ন থেকেই তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশে মুখ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। শিল্পনগরী প্রতিষ্ঠা, ক্ষুদ্র ও কুটির শিল্পের নিবন্ধন প্রদান, লবণ শিল্পের উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তাদের নিজস্ব তহবিল থেকে ঋণ প্রদান ও উৎপাদিত পণ্য বিপণনের জন্য দেশে-বিদেশে মেলার আয়োজন, নতুন নকশা ও নমুনা উদ্ভাবন, উদ্ভাবিত নকশা ও নমুনা বিতরণ, মধু শিল্পের উন্নয়নসহ সম্প্রসারণমূলক নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে থাকে বিসিক।

বর্তমানে সারাদেশে বিসিকের ৭৬ টি শিল্পনগরী রয়েছে। এছাড়া ২০৩০ সালের মধ্যে অর্থনৈতিকভাবে গুরত্বপূর্ণ এলাকায় ২০ হাজার একর জমিতে ৫০টি পরিবেশবান্ধব শিল্পপার্ক স্থাপনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে বিসিক। ওয়ান স্টপ সার্ভিস আইনে বিসিকের অন্তর্ভুক্তির ফলে এসব শিল্পনগরীতে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পথ সুগম হবে।

Reneta

এ প্রসঙ্গে বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান বলেন, ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮-এ বিসিক অন্তর্ভুক্ত হবার ফলে বিনিয়োগে আগ্রহীদের দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে। এতে বিসিক শিল্পনগরীসমূহে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে ও দেশে পরিবেশবান্ধব শিল্পায়ন গতিশীল হবে।

বিসিকে বিনিয়োগকারীদের জন্য ওয়ানস্টপ সুবিধা নিশ্চিত করতে শীঘ্রই একটি প্রকল্প গ্রহণ ও কনসালটেন্ট নিয়োগ দেয়া হবে। বিসিক সদর দপ্তরে এজন্য একটি ফ্লোর ডেডিকেটেড করা হবে বলে তিনি জানান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিসিক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি গুলি চালাই নি, অন দা স্পট ছিলাম না’: হাদি হত্যা মামলার আসামি ফয়সাল

মার্চ ২২, ২০২৬

শেষ ম্যাচে অঘোষিত ‘ফাইনাল’ কিউই-প্রোটিয়াদের

মার্চ ২২, ২০২৬

সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ২২, ২০২৬

মোস্তাফিজকে বাদ দেয়ার পর থেকে বিপদ কাটছে না কলকাতার

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজার থেকে গ্রেপ্তার ১

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT