ডক্টর ওয়াজেদ মিয়ার দেখানো পথে হাঁটলে নতুন প্রজন্ম দেশ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তরুণ প্রজন্মের উচিত তার আদর্শ অনুসরণ করা।
সোমবার ডক্টর ওয়াজেদের সপ্তম মৃত্যুবার্ষিকীর উপলক্ষে সাধনা সংসদ ফাউন্ডেশন আয়োজিত এক স্মরণ সভায় তিনি এমন অাহ্বান জানিয়ে বলেন, তিনি দেশের তরুণ সমাজের জন্য আদর্শ।
‘দক্ষিণ এশিয়ার প্রথিতযশা এ পরমাণু বিজ্ঞানীর ‘ইতিহাস ও সংস্কৃতির বিকৃতিরোধে সচেতন মহলের ভূমিকা’ শীর্ষক সভায় বক্তারা বলেন, ডক্টর ওয়াজেদ মিয়া তার কর্মের জন্য শুধু আমাদের কাছে নন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন।








