চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওষুধ শিল্পের প্রসারে ইনসেপ্টার প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর

রিজওয়ান কাদেররিজওয়ান কাদের
৯:৪৮ অপরাহ্ন ২৮, জুলাই ২০১৬
অন্যান্য, স্বাস্থ্য
A A

ওষুধ প্রশাসন যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্টিফিকেশন পায় সেজন্য সরকার জরুরী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ওষুধ শিল্পে ইনসেপ্টার সাফল্যের প্রশংসাও করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার ইনসেপ্টা ভ্যাকসিন বাল্ক ম্যানুফেকচারিং ফ্যাসিলিটির আনুষ্ঠানিক উদ্বোধনীতে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ওষুধ শিল্পের প্রসারে ইনসেপ্টা’র সাফল্যের প্রশংসাও করেন মোহাম্মদ নাসিম। অচিরেই ওষুধ শিল্পখাতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে আশা করেন স্বাস্থ্যমন্ত্রী।

মোহাম্মদ নাসিম বলেন, অনেক দেশই চায় না বাংলাদেশ ওষুধ শিল্পে সফলতা অর্জন করুক। তবে বাংলাদেশের ওষুধের গ্রহণযোগ্যতা রয়েছে বলে তা বিদেশে রফতানি হচ্ছে। যারা এ শিল্পের সাথে সংশ্লিষ্ট তাদের মেধা, প্রজ্ঞা আর কর্মদক্ষতার সমন্বয়ে আজকের অবস্থানে এসেছে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটড বাংলাদেশে সবচেয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র যা দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি ভ্যাকসিন বাল্ক ম্যানুফ্যাকচারিংয়ের সক্ষমতাও অর্জন করেছে।

প্রতিষ্ঠার পর থেকেই নতুন ধরণের ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণে সফলতার সঙ্গে এগিয়ে চলছে বেসরকারি ওষুধ প্রস্তুতকারি প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। জীবনরক্ষাকারী ভ্যাকসিন উৎপাদনসহ দেশের ওষুধ শিল্পের অগ্রগতিতে অগ্রণী ভূমিকা রেখে চলা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল ভ্যাকসিন উৎপাদনে মাইলফলক গড়েছে।

ওষুধ শিল্পের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের কথা উল্লেখ করে সেই যাত্রায় কাজ করার প্রত্যয়ের কথা জানান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোক্তাদির।

Reneta

তিনি বলেন, আমাদের ভ্যাকসিন যতো ভালোই হোক না কেন আমরা সেটা বাইরে রপ্তানী করতে পারছি না। তার কারণ হলো আমাদের ডিরেক্টর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে সেটা এখনো ডব্লিউএইচওয়ের অনুমোদন দেয় নাই। সেগুলোর কাজ চলছে। মন্ত্রীর মাধ্যমে আমাদের অনুরোধ একটা নিদিষ্ট টাইমলাইন হোক, যার মাধ্যমে আমাদের ল্যাবের প্রি কোয়ালিফিকেশন টাও হয়ে যাবে। এটা হয়ে গেলে আমরা সারা পৃথিবীতে আমাদের ভ্যাকসিন রপ্তানি করতে পারব।

দেশে প্রথমবারের মতো ভ্যাকসিন উৎপাদনকারী হিসেবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২০১১ সালের জুন থেকে উৎপাদন কার্যক্রম শুরু করে। টাইফয়েড, জন্ডিসসহ ১০ ধরনের ভ্যাকসিন উৎপাদন ও বাজারজাত করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইনসেপ্টা- ভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার টিভি প্রিমিয়ারে নিশোর ‘দাগি’!

মার্চ ২২, ২০২৬

ভাসমান ড্রাম সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ শিশু

মার্চ ২১, ২০২৬

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT