চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে সুদের হার বাড়ছে, ভারতে শেয়ারবাজারে ধস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ন ২১, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, অর্থনীতি, আন্তর্জাতিক
A A

বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া ওমিক্রনের প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারে। বিভিন্ন দেশে সুদ বৃদ্ধি শুরু হওয়াতে শেয়ার বিক্রি করে দিচ্ছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। যার প্রভাবে গত শুক্রবারের পরে সোমবার বিপুল পতনের মুখ দেখল ভারতের শেয়ার বাজার।

আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

গত দু’দিন মিলিয়ে সেনসেক্স কমেছে ২০৭৯.১৩ পয়েন্ট। যার কারণে বিনিয়োগকারীরা হারিয়েছেন ১১.৪৫ লাখ কোটি টাকার শেয়ার সম্পদ।

বিশেষজ্ঞ মহলের বক্তব্য, ওমিক্রন রুখতে নেদারল্যান্ডসে লকডাউন ঘোষণা হয়েছে। কড়াকড়ি করছে জার্মানি। ব্রিটেন এবং আমেরিকাও সেই পথে হাঁটতে পারে বলে ধারণা। ডেনমার্ক, সুইডেন, নরওয়ের মতো যে সমস্ত দেশ গত কয়েকটি ঢেউয়ে তেমন ধাক্কা খায়নি, তাদের ঘিরেও এ বার আশঙ্কা বাড়ছে। ফলে বিনিয়োগকারীরা বাজার আরও পড়ার আশঙ্কায় শেয়ার ধরে রাখতে চাইছেন না।

ওমিক্রন সংক্রমণের এই সময়ে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে আমেরিকায় গত সপ্তাহেই সুদ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে শীর্ষ ব্যাংক ফেডারাল রিজ়ার্ভ। ইতিমধ্যে সুদ বাড়িয়েছে ব্যাঙ্ক অব ইংল্যান্ড। এর জেরে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলির বাজার থেকে লগ্নি ওই সব দেশে চলে যাওয়ার সম্ভাবনা। তাই হাত খালি করতে শুরু করেছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। দু’দিনেই তারা ভারতের বাজারে শেয়ার বেচেছে ৫৬৩৫.২৬ কোটি টাকার। সোমবার ৩৫৬৫.৩৬ কোটির।

ভারতের বাজার বিশেষজ্ঞরা অবশ্য এই পরিস্থিতিকে আশঙ্কার কারণ বলতে নারাজ। তাদের কথা, বাজার যেভাবে বেড়েছিল, তাতে সংশোধন হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ওমিক্রনের কারণে যে গতিতে হয়েছে, সেটা অবশ্যই স্বাভাবিক নয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাশেয়ার বাজারসুদের হার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মামলায় ১২ হাজার কোটি লেনদেন’ দাবিতে ফেসবুকে পোস্টদাতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এপ্রিল ৮, ২০২৬

হরমুজ প্রণালিতে টোল আদায় করবে ইরান ও ওমান

এপ্রিল ৮, ২০২৬

ইসরায়েল লেবাননে ‘যুদ্ধবিরতি’ মানবে না: নেতানিয়াহু

এপ্রিল ৮, ২০২৬

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

এপ্রিল ৮, ২০২৬

ইরানের রাস্তায় রাস্তায় আনন্দ উল্লাস

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT