চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ন ১৭, মার্চ ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

এএইচএফ কাপ হকিতে গ্রুপপর্বের শেষ ম্যাচে ওমানকে ৩-২ গোলে হারিয়ে টানা চার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে উঠে গেছে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে লাল-সবুজদের তিন গোলই খোরশেদুর রহমানের।

টানা তিন জয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ যখন ওমান, প্রায় সমশক্তির দলটির বিপক্ষে ছিল ধারাবাহিকতা ধরে রাখার মিশন। সেই লড়াইয়ে থাকল টানটান উত্তেজনা। কখনও ওমান এগিয়ে গিয়েছে তো কখনও বাংলাদেশ। শেষ হাসি হোসেন সরোয়ারের দলের।

গ্রুপপর্বের সব ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে সেরা বাংলাদেশ। সেমিতে খোরশেদরা লড়বেন পুল ‘এ’র রানার্সআপ কাজাখস্তানের বিপক্ষে। তিন জয়ের পর একমাত্র হারে গ্রুপ রানার্সআপ ওমান শেষ চারে লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে।

আসরে প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে সিঙ্গাপুরকে বিধ্বস্ত করেছে ৭-০ ব্যবধানে। তৃতীয় ম্যাচে ইরানের বিপক্ষে ৬-২ গোলে জেতেন জিমি-মিমোরা।

জাকার্তার জেবিকে ফিল্ডে খেলার শুরু থেকেই লড়াই হয়েছে সমানে সমান। অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন খোরশেদ।

দ্বিতীয় কোয়ার্টারে বেশকিছু সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি কোনো দলই। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের রক্ষণকে ভালোভাবেই চেপে ধরে ওমান। দ্বিতীয় মিনিটে রাশাদ জাফারির দুর্দান্ত শটে পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলও।

Reneta

চতুর্থ কোয়ার্টারের তৃতীয় মিনিটে ফিল্ড গোলে ওমানকে এগিয়ে দেন আল ফাহাদ। ৫৫তম মিনিটে খোরশেদের পেনাল্টি কর্নারের গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

ম্যাচ শেষ হতে তখন তিন মিনিট বাকী। পেনাল্টি কর্নার থেকে নেয়া খোরশেদের শট ওমান ডিফেন্ডারের পায়ে লেগে ফেরত এলে পেনাল্টির ইশারা দেন রেফারি। পেনাল্টি থেকে গোল আদায় করতে ভুল করেননি খোরশেদ। পূর্ণ করে নেন নিজের হ্যাটট্রিকও। আর ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গোবিনাথ কৃষ্ণমূর্তির শিষ্যরা।

Jui  Banner Campaign
ট্যাগ: এএইচএফ কাপ হকিওমানকাজাখস্তানখোরশেদবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা-১১ আসনে মধ্য বাড্ডার সারাহ স্কুল মহিলা কেন্দ্রের খবর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মুন্সিগঞ্জে কেন্দ্রের সামনে ১৪-১৫ টি ক/কটেল বি/স্ফোরণ!

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আপনি সফল কিনা- প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অবশেষে ভোট দিলেন হান্নান মাসউদ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আজকে নিজেদের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT