চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটি নয়, সালমানের ভরসা বড়পর্দায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ন ২১, নভেম্বর ২০২০
বিনোদন
A A

করোনা মহামারী শুরুর পরপরই গেল মার্চ মাস থেকে বন্ধ হয়ে যায় ভারতের সকল প্রেক্ষাগৃহ। গেল মাসে সীমিত পরিসরে আবারও প্রেক্ষাগৃহ গুলো খুলে দেওয়া হলেও নতুন সিনেমা মুক্তি দেওয়ার ব্যাপারে বেশ দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন প্রযোজক ও নির্মাতারা।

এদিকে প্রেক্ষাগৃহগুলো দীর্ঘ সময় বন্ধ থাকার ফলে বর্তমানে দর্শকদের বিনোদনের মাধ্যম হিসেবে ওটিটি প্লাটফর্মগুলো বেশ জমজমাট হয়ে উঠেছে। ইতোমধ্যেই বেশ কিছু বলিউড সিনেমাও মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্মে। মুক্তির অপেক্ষায় রয়েছে আরো বেশ কয়েকটি সিনেমা।

কদিন আগেই গুঞ্জন উঠেছিল, বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে। তবে এই গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দিলেন বক্স অফিস বিশ্লেষক তারান আদর্শ।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি জানিয়েছেন, আগামী বছর ঈদে এই সিনেমা মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

এর আগে চলতি বছরের ঈদুল ফিতরে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর  কারণে তা সম্ভব হয়নি। তবে কয়েকদিন আগেই সিনেমাটির শুটিং শেষ করেছেন সালমান খান। বর্তমানে এটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

সালমান ছাড়াও এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন প্রভুদেবা।

Jui  Banner Campaign
ট্যাগ: ওটিটি প্ল্যাটফর্মজ্যাকি শ্রফদিশা পাটানিরণদীপ হুদাসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT