চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটি নয়, আমি বড় পর্দার নায়ক: জন আব্রাহাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ন ১৭, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

করোনার কারণে ওটিটি এখন তুমুল জনপ্রিয় মাধ্যম। ভারতে সালমান খান, অজয় দেবগণ, অভিষেক বচ্চন, সাইফ আলী খান, অক্ষয় কুমারের মত বলিডের প্রথম সারির নায়কেরা ওটিটি প্লাটফর্মে নাম লিখিয়েছেন। এমন বাস্তবতায় দাঁড়িয়ে ভিন্ন কথা বললেন জন আব্রাহাম।

শুক্রবার (১৭ ডিসেম্বর) নিজের ৪৯তম জন্মদিন। বিশেষ এই দিনে জনপ্রিয় এই নায়ক ভারতীয় সংবাদ মাধ্যমের সাথে কথা প্রসঙ্গে ওটিটি প্লাটফর্ম নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।

‘সত্যমেব জয়তে’ ছবির নায়ককে প্রশ্ন করা হয়েছিল ঠিক কবে তাকেও ওটিটিতে দেখা যাবে? বিন্দুমাত্র সময় না নিয়ে জনের জানান, ‘আমার দৃঢ় বিশ্বাস আমি বড়পর্দার নায়ক। সুতরাং স্রেফ বড়পর্দার মাধ্যমেই দর্শকদের সামনে হাজির হব! তাই এইমুহূর্তে কোনওভাবেই নিজেকে ওটিটি প্লাটফর্মের পর্দায় কল্পনাও করতে পারছি না। মানে এই ভাবনাটাই এইমুহূর্তে আমার কাছে ভীষণ চাপের।’

এখানেই না থেমে জন আরও বলেন,‘আগামী ৩ বছর পর্যন্ত আমার যেসব ছবি তৈরির পরিকল্পনা রয়েছে তা সবই বড়পর্দার জন্য। তাই আগামী কয়েক বছর বড়পর্দা ছাড়া অন্য কিছু ভাবার আমার অবকাশ নেই। তবে কী জানেন তো, ঐ যে বলে না, কখনও কোনও ব্যাপারে পুরোপুরি না বলতে নেই। তাই, দেখা যাক…।’

পাশাপাশি তিনি জোর গলায় জানান যে বড়পর্দায় ছবি দেখার মজা ও অভিজ্ঞতার সঙ্গে অন্য কোনও কিছুই তুলনীয় নয়। উদাহরণস্বরূপ ‘সূর্যবংশী’ ছবির কথাই তুলে ধরলেন তিনি। বললেন, ‘কোনও ব্যক্তি প্রথম সিনেমা হলে গিয়ে সূর্যবংশী ছবিটি দেখুক এবং বাড়ি ফেরার পরে নিজের ফোনে ওই ছবিটিই আবার আরও একবার দেখুক। মজাটা কোথায় বেশি সে নিজেই বুঝতে পারবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারঅজয় দেবগণঅভিষেক বচ্চনওটিটিজন আব্রাহামবড় পর্দাবলিউডসাইফ আলী খানসালমান খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টেডি ডে আজ: ভালোবাসা প্রকাশে যেমন টেডি উপহার দিবেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের রেসিপ্রোক্যাল ট্রেড চুক্তি স্বাক্ষর, শুল্ক কমে ১৯ শতাংশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT