চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওকলা’র স্বীকৃতি: দেশের ফাসটেস্ট মোবাইল নেটওয়ার্ক বাংলালিংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ন ০৫, আগস্ট ২০২০
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

চলতি বছরের প্রথম ‍ও দ্বিতীয় প্রান্তিকে দেশের ফাসটেস্ট মোবাইল নেটওয়ার্ক হিসেবে ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলালিংক।

ওকলা’ র “স্পিডটেস্ট অ্যাপ’’ ব্যবহারকারীদের থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়।

এবারের স্পিডটেস্ট রিপোর্ট অনুযায়ী, উল্লিখিত সময়ে বাংলালিংক-এর স্পিড স্কোর ১৫.০৯। “স্পিডটেস্ট অ্যাপের” মাধ্যমে প্রতিদিন কয়েক মিলিয়ন ফলাফল সংগ্রহ করে থাকে ওকলা।

বিশ্বব্যাপী মোবাইল নেটওয়ার্কের মান, কার্যক্ষমতা ও ব্যবহারযোগ্যতা সঠিকভাবে নির্ণয় ও বিশ্লেষণের জন্য বিশেষভাবে সমাদৃত প্রতিষ্ঠানটি।

বাংলালিংক দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতার অবস্থান ধরে রাখার লক্ষ্যে ২০১৮ সালে বিটিআরসি-এর কাছ থেকে সর্বোচ্চ পরিমাণ স্পেকট্রাম ক্রয় করে। এর ফলে বাংলালিংক গ্রাহকরা এখন উন্নত মানের ডিজিটাল সেবার অভিজ্ঞতা উপভোগ করতে পারছেন।

“স্পিডটেস্ট অ্যাওয়ার্ড” সম্পর্কে বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ‘‘আমরা বিশ্বাস করি, গ্রাহকদের জন্য উন্নত মানের ডিজিটাল সেবা নিশ্চিত করার ক্ষেত্রে প্রধান সহায়ক হলো দ্রুত গতির ইন্টারনেট। এ জন্য নেটওয়ার্কের মান বৃদ্ধিকে আমরা সব সময়ই সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছি। বিশেষ এই অর্জনকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে আমরা বাংলালিংক-এর লোগোকে নতুন ভাবে প্রকাশ করেছি। এটি ডিজিটাল সেবা কেন্দ্রিক টেলিকম অপারেটর হিসেবে আমাদের অগ্রগতির পাশাপাশি বাংলাদেশের অপার সাহস ও জয়ের স্পৃহাকে উপস্থাপন করে।’’

Reneta

বাংলালিংক-এর চিফ টেকনোলজি অফিসার পিয়েরে বউট্রস ওবেইদ বলেন, ‘‘গ্রাহকদের সেরা ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে আমাদের প্রযুক্তিগত উন্নয়নের স্বীকৃতি এই পুরস্কার। দেশের প্রাইভেট অপারেটরদের মধ্যে গ্রাহক প্রতি সর্বোচ্চ পরিমাণ স্পেকট্রাম নিয়ে সাম্প্রতি আমরা আধুনিক অবকাঠামো এবং শক্তিশালী ফোরজি নেটওয়ার্ক বিস্তৃতিকে অগ্রাধিকার দিয়েছে।’’

ওকলা-এর চিফ এক্সিকিউটিভ অফিসার ডোগ সাটলস বলেন, “২০২০ সালের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকে “স্পিডটেস্ট”-এ গ্রাহকদের পাওয়া ফলাফল গভীরভাবে বিশ্লেষণ করে বাংলালিংককে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।”

সম্প্রতি বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও বাংলালিংক মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করতে সব সময়ের মতো প্রতিজ্ঞাবদ্ধ থেকেছে। দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নেটওয়ার্ক সম্প্রসারণসহ আরও নতুন উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে বাংলালিংক।

ওকলা স্পিডটেস্ট রিপোর্ট ডাউনলোড করতে ভিজিট করুন: https://www.speedtest.net/awards/

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলালিংক
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬ সালের মধ্যে প্রায় সাড়ে ১৮ লাখ শিশু চরম অপুষ্টির শিকার হতে পারে: ইউনিসেফ

এপ্রিল ২, ২০২৬

৫৩ বছর পর আবার চাঁদে নভোচারী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, যাচ্ছেন ৪ নভোচারী

এপ্রিল ২, ২০২৬

চাইনীজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমস বাছাই শুরু বাংলাদেশের

এপ্রিল ২, ২০২৬

দোকানপাট ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT