চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐশ্বরিয়ার ক্যারিয়ারের ভরাডুবির জন্য দায়ী তার স্বামী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ন ৩০, আগস্ট ২০১৮
বিনোদন
A A

এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ছিলেন ঐশ্বরিয়া রাই। এক দশকের বেশি সময়ে ছিলেন বলিউডের শীর্ষ নায়িকা। মাঝখানে বিয়ের পর দীর্ঘদিন ছিলেন অভিনয়ের বাইরে। তবে বিরতি নিয়ে ফিরে এলেও এখন সুবিধাজনক অবস্থানে নেই তিনি। একের পর এক ফ্লপ হচ্ছে তার ছবি। এর কারণ কী!

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রীর ছবি কেন ফ্ল হচ্ছে! এরজন্য অনেকেই দায়ী করেন তার স্বামী অভিষেককে!

২০০৭ সালে অভিষেকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া। আর এর পর থেকেই পর্দার সামনে কাজ করা বেশ কমে যায় সাবেক এই বিশ্বসুন্দরীর। বিয়ের চার বছর পর ২০১১ সালে তারকা এই দম্পতির ঘরে প্রথম জন্ম নেয় তাদের একমাত্র মেয়ে আরাধ্য।

এরপর মেয়ে আরাধ্যার জন্মেরও আরও ৫ বছর পর বলিউডে কামব্যাক করেন ঐশ্বরিয়া রায়। পরপর ‘জজবা’  ‘সর্বজিত’, ‘ফান্নে খান’-এই তিন ছবিতে অভিনয় করেন ঐশ্বরিয়া। তবে তাতেও ব্যবসা তেমন সফল হয়নি।

আর তাই এখন বলিউডের একাংশ মন্তব্য করতে শুরু করে দিয়েছেন ঐশ্বরিয়ার অভিনয়ের ধার আগের তুলনায় অনেকটা কমে গেছে। শুধু তাই নয়, বেশ কয়েকজন পরিচালকও সাবেক এই বিশ্ব সুন্দরীর অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তোলা শুরু করে দিয়েছেন। কিন্তু, ঐশ্বরিয়ার সিনেমা কেন একের পর এক ফ্লপ করছেন, এর পিছনে আসল কারণ কী?

অনেকে রাখঢাক না রেখেই বলে দিচ্ছেন, অভিষেক বচ্চনের পাশে থাকার জন্য, স্বামীর ক্যারিয়ার গ্রাফকে উপরে তোলার জন্য ঐশ্বরিয়া নাকি নানা ধরনের ঝুঁকি নিতে শুরু করেছেন। নিচ্ছেন ভুল সিদ্ধান্তও। এমনকি যে সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সনম’ দিয়ে বলিউডে পাকাপোক্ত জায়গা করে নেন ঐশ্বরিয়া, অভিষেকের জন্য নাকি সেই বানসালির সিনেমাকেও না করে দিয়েছেন রাই!

Reneta

‘রাবণ’-এর দীর্ঘ ৮ বছর পর অভিষেক বচ্চনের সঙ্গে আবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন ঐশ্বরিয়া। অনুরাগ কাশ্যপ পরিচালিত সিনেমাটির নাম ‘গুলাব জামুন’। মূলত এই ছবিতে চুক্তিবদ্ধ হতেই বানসালিকে ফিরিয়ে দিতে হলো ঐশ্বরিয়াকে। কারণ দুটি সিনেমার শুটিং একই সময়ে। সিডিউল মিলে যাওয়ায় এবং স্বামীর সঙ্গে অভিনয় করতেই ‘দেবদাস’ খ্যাত নির্মাতা বানসালিকেও ফিরিয়ে দিলেন ঐশ্বরিয়া!

Jui  Banner Campaign
ট্যাগ: অভিষেক বচ্চনঐশ্বরিয়া রাই বচ্চনরাবণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT