চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐতিহাসিক ৭ মার্চ আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ পূর্বাহ্ন ০৭, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
৭ মার্চ

ঐতিহাসিক ৭ মার্চ আজ। ১৯৭১ সালের এই দিনে সেসময়ের ঢাকার রেসকোর্স ময়দানে সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে, বাঙালী জাতিকে স্বাধীনতার কথা, মুক্তির কথা শুনিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কৌশলগতভাবে সেদিনই দিয়েছিলেন, বাঙালীর বহুল প্রতীক্ষিত স্বাধীনতার ঘোষণা। ২০১৭ সালে বঙ্গবন্ধুর কালজয়ী ভাষণটি স্থান করে নিয়েছে, ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে।

বাঁশের লাঠি আর প্লাকার্ড নিয়ে সকাল থেকেই মিছিলের নগরী ঢাকা। জনস্রোতের ঠিকানা রেসকোর্স ময়দান। দুপুরের আগেই জনস্রোত হয়ে ওঠে জনসমুদ্র। তিল ধারণের জায়গা নেই কোথাও। আশে-পাশের বিভিন্ন গাছেও ওঠে অনেকে।

৭ মার্চ সকাল থেকেই জাতির পিতার ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে আসছিলেন অনেকেই। একটি ইতিহাস রচনা হবে। একটি ভাষণের মধ্য দিয়ে সমগ্রজাতিকে এক করার ইতিহাস। সশস্ত্র সংগ্রামের ইতিহাস। স্বাধীন বাংলাদেশের ইতিহাস। বঙ্গবন্ধুর সেই ভাষণ শুনতে ব্যাকুল প্রতীক্ষা সর্বস্তরের মানুষের।

বিকেল তখন ঠিক তিনটা বিশ মিনিট। দৃপ্ত পায়ে হেটে মঞ্চে এসে দাঁড়ালেন ইতিহাসের মহা নায়ক, বাঙালীর অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

চশমাটি খুলে টেবিলে রেখে, বজ্রকন্ঠে শুরু করেন সেই মহাকাব্যিক অলিখিত ভাষণ। প্রধানমন্ত্রীত্ব না চেয়ে দেশের মানুষের অধিকার চেয়ে, ডাক দেন স্বাধীনতার সংগ্রামের, মুক্তির সংগ্রামের।

অবশেষে নিজের জীবনের মায়া ত্যাগ করে, ৭ কোটি বাঙালীকে মুক্ত করতে- বঙ্গবন্ধু শোনালেন তার সেই অমর কবিতাখানি: আসে সেই নির্দেশ, আসে মুক্তির ঘোষণা, আসে স্বাধীনতার ঘোষণা।

Reneta

জাতির পিতার ঐতিহাসিক ভাষণের পর নিরস্ত্র বাঙালী মুক্তির প্রহর গুনতে থাকে। বঙ্গবন্ধুর প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন শুরু হয় সারা দেশে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহাকাব্যিক ভাষণের মাধ্যমে দেওয়া স্বাধীনতার ঘোষণায় ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের আপামর জনসাধারণসহ বিশ্ববাসী এবছর উদযাপন করতে যাচ্ছে মুজিব শতবর্ষ।

Jui  Banner Campaign
ট্যাগ: ৭ই মার্চ৭ই মার্চেবঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT