চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ সপ্তাহে রাতের তাপমাত্রা আরও কমবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ন ০৭, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সারাদেশে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। বিশেষ করে এ সপ্তাহে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। সর্বশেষ তথ্যানুযায়ী সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায়। শনিবার সেখানে তাপমাত্রা ছিলো ৮.১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌ চলাচল। কুয়াশার কারণে দেশের প্রধান তিনটি নৌপথে ৬-৮ ঘণ্টারও বেশি চলাচল বন্ধ রাখা হয়। দৌলতদিয়া-পাটুরিয়া, শিমুলিয়া-কাওরাকান্দি ও শরীয়তপুর-চাঁদপুর নৌপথে সব ধরনের নৌযান চলাচল স্থবির হয়ে পড়েছে।

গতকাল শুক্রবার রাত ১২টার পর থেকে আজ শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত শরীয়তপুর-চাঁদপুর ও শিমুলিয়া-কাওরাকান্দি রুটে নৌচলাচল বন্ধ রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া রুটে গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে নৌচলাচল বন্ধ রয়েছে।

কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতেও যান চলাচল ব্যহত হওয়ার খবর পাওয়া গেছে। রাতে কয়েক দফা বন্ধের পর শনিবার সকালে দুইটি লেনে ধীরগতিতে যান চলাচল শুরু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে জানানো হয়, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

Reneta

তবে অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় দেশের আবহাওয়ায় বড় ধরণের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

Jui  Banner Campaign
ট্যাগ: আবহাওয়া অধিদপ্তররাতের তাপমাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশি পণ্যের শুল্কহার ২০ থেকে ১৯ শতাংশ করলো যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT