এ বছর ফিতরা সর্বোচ্চ ১৯’শ ৮০ টাকা সর্বনিম্ন ৭০

চলতি বছরের ‘সাদাকাতুল ফিতর’ বা ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ বছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭০ টাকা ও সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা।
বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মুকাররম সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা শেষে কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য জানান।
সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে, ইসলামি শরীয়াহ মতে আটা, খেজুর, কিসমিস, পনির ও যব পণ্যগুলোর যে কোনো একটি দিয়ে ফিতরা প্রদান করা যায়।
মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের কোনো একটি বা তার বাজার মূল্যের মাধ্যমে সাদকাতুল ফিতরা আদায় করতে পারবেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







