ধর্ম ও জীবন

এবারের রমজানের ফিতরার হার নির্ধারণ

এবারের রমজানের ফিতরার হার নির্ধারণ

রমজান উপলক্ষে সাদাকাতুল ফিতরার হার নির্ধারণ করেছে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি। চলতি বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন-এর বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। এতে দেশের বিশিষ্ট মুফতি ও আলেমরা অংশ নেন।

কমিটি জানায়, ইসলামী শরীয়াহ অনুযায়ী গম, আটা, খেজুর, কিসমিস, পনির ও যব; এই ছয়টি খাদ্যপণ্যের যেকোনো একটির নির্ধারিত পরিমাণ বা তার বাজারমূল্যের ভিত্তিতে ফিতরা আদায় করা যায়। পণ্যের বর্তমান বাজারদর বিবেচনায় সর্বনিম্ন ও সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে।

শরীয়াহ বিধান অনুযায়ী, নেসাব পরিমাণ সম্পদের (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ) মালিক হলে প্রত্যেক মুসলিম নারী-পুরুষের ওপর ঈদের দিন সকালে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করার বিধান রয়েছে।

বিষয়:ফিতরারমজান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…