বাংলাদেশ

এবারের ঈদে ফিতরা সর্বনিম্ন ১১৫ টাকা

সন্ধ্যায় আকাশে চাঁদ ও মসজিদের silhouette. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যায় আকাশে চাঁদ ও মসজিদের silhouette, শান্তিপূর্ণ পরিবেশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছরে ১৪৪৫ হিজরি সনের সাদাকাতুল ফিতর বা ফিতরার পরিমাণ নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ ২১ মার্চ বৃহস্পতিবার জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এবছর জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইসলামী শরীয়াহ মতে, মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিসমিস, পনির ও যবের যে কোন একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন।

সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।

বিষয়:ইসলামিক ফাউন্ডেশনফিতরা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…