চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এ’ দলের নেতৃত্বে মোসাদ্দেক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ন ২১, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আগামী ২৬-২৯ জুন কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচটি।

সফরকারীদের সঙ্গে আরও দুটি চারদিনের ম্যাচ খেলবে সৈকত-সৌম্য-সাব্বিররা।

গত বছর আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সম্ভাবনাময় এ তরুণ ব্যাটসম্যান জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে।

জাতীয় দল থেকে বাদ পড়া, ঘরোয়া ক্রিকেটের পারফর্মার ও সম্ভাবনাময় তরুণ- এ তিনের সমন্বয় রাখা হয়েছে ‘এ’ দলের স্কোয়াডে।

মোসাদ্দেক তার দলে পাচ্ছেন সাব্বির রহমান, সৌম্য সরকার, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, সাইফ হাসান, আফিফ হোসেনের মতো ক্রিকেটারদের।

প্রস্তুতি নিতে বৃহস্পতিবার কক্সবাজার পৌঁছেছে স্বাগতিক শিবির। অস্ট্রেলিয়ান কোচ সায়মন হেলমটের অধীনে শুক্রবার থেকে অনুশীলন শুরু করবেন মোসাদ্দেকরা। ‍দিমুথ করুনারত্নের নেতৃত্বে শ্রীলঙ্কা ‘এ’ দল ঢাকায় আসবে শনিবার সকালে। ওইদিনই তারা চলে যাবে কক্সবাজার।

Reneta

লঙ্কান ‘এ’ দলে করুনারত্নে ছাড়াও ডাক পেয়েছেন আরও পাঁচ টেস্ট ক্রিকেটার- দাসুন শানাকা, লাহিরু থিরিমান্নে, সাদিরা সামারাবিক্রম, লক্ষণ সান্দাকান ও দানুস্কা গুণাথিলাকা। ইনজুরি কাটিয়ে ফেরা ফাস্ট বোলার শিহান মাদুশঙ্কাও রয়েছেন দলে।

সিরিজের প্রথম দুটি চারদিনের ম্যাচ হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় চারদিনের ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও একই ভেন্যুতে। ওয়ানডে সিরিজের জন্য নতুন করে দল ঘোষণা করবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ ‘এ’ দল: মোসাদ্দেক হোসেন সৈকত(অধিনায়ক), সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি।

শ্রীলঙ্কা ‘এ’ দল: দিমুথ করুনারত্নে(অধিনায়ক), দানুস্কা গুণাথিলাকা, সাদিরা সামারাবিক্রম, লাহিরু থিরিমান্নে, আশান প্রিয়াঞ্জন, চারিথ আসালঙ্কা, দাসুন শানাকা, শাম্মু আশান, মনোজ শরথচন্দ্র, প্রাবাথ জয়াসুরিয়া, লক্ষণ সান্দকান, নিশান পেইরিস, শিহান মাদুশঙ্কা, নিসালা থারাকা ও ডিলেস গুনারত্নে।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কামোসাদ্দেক হোসেন সৈকতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘রোনালদোকে একমাত্র এমবাপে অতিক্রম করতে পারবেন’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে কয়েকটি স্কুল ও সংসদে বোমা হামলার হুমকি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

সংসদ নির্বাচন: মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT