চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ গরমে ইফতার-সেহরিতে বাড়তি সতর্কতা কেন দরকার

নুসরাত শারমিননুসরাত শারমিন
৬:০৪ অপরাহ্ন ২৭, মে ২০১৭
স্বাস্থ্য
A A

রোববার থেকে রোজা যখন খাবারের বিষয়ে বেশি যত্নবান হওয়া উচিত। এবার যেহেতু প্রচণ্ড গরমে রোজা পালন করতে হবে তাই সতর্কতা দরকার আরো বেশি। মনে রাখুন, দীর্ঘ সময় না খেয়ে থাকার পর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

ইফতার এবং সেহরির খাবারে তাই চাই বাড়তি সতর্কতা। বারডেম হাসপাতালের সাবেক প্রধান পুষ্টি কর্মকর্তা পুষ্টিবিদ আখতারুন নাহার আলো চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন। রোজা শুরুর এ সময়ে জেনে নেই তার পরামর্শ:

ইফতার
এবারের রোজায় আবহাওয়ার উষ্ণতার কারণে ঘাম হবে প্রচুর। ফলে শরীরে পানি স্বল্পতা তৈরি হবে এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার ঝুঁকি থাকবে। তাই ইফতারের সরবতে সামান্য লবণ এবং চিনি মেশাতে হবে। এক্ষেত্রে লবণ মেশানো লেবুর সরবত, ডাব এর পানি কিংবা সামান্য লবণ দিয়ে ফলের রস খাওয়া যেতে পারে। কৃত্রিম রঙ মেশানো পানিয় এড়িয়ে চলতে হবে।

ইফতারে ভাজা পোড়া খাবারের পরিবর্তে কম তেলের খাবার খেতে হবে। এক্ষেত্রে কাঁচা ছোলা, ঘুগনি, অল্প তেলে সেঁকে ভাজা পেঁয়াজু, কম মশলায় তৈরি হালিম, দই-চিড়া, চিড়া-কলা, নরম খিচুড়ি, নুডলস-সুপ ইত্যাদি খাওয়া যেতে হবে। সারাদিন রোজা রাখার পর খুব ঝাল খাবার খাওয়া যাবে না।

প্রতিদিনের ইফতারে অবশ্যই মৌসুমি ফল রাখতে হবে। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত কমপক্ষে আড়াই থেকে তিন লিটার পানি পান করতে হবে।

রাতের খাবার
রমজান মাসে রাতের খাবারে ব্যালেন্স ডায়েট থাকা জরুরি। যেকোন রান্না ভুনা কিংবা ভাজা না করে ঝোল করে রাঁধবেন। রাতের খাবার তালিকায় মাছ, মাংস, সবজি, ডাল ইত্যাদি পুষ্টিকর উপাদান সমৃদ্ধ খাবার রাখুন।

Reneta

ঘুমানোর কমপক্ষে দুই ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন।

সেহরি
ইদানীং সেহরির সময়ে বড় রেঁস্তোরাগুলো খোলা থাকে। ফলে বাইরের খাবার খেয়ে সেহরি করার ট্রেন্ড চালু হয়েছে। বিরিয়ানি, তেল-মশলায় রান্না করা মাংস দিয়ে বাইরে সেহরি করার এই প্রচলন স্বাস্থ্যের ক্ষতি করছে। এ ধরনের খাবার খেয়ে রোজা রাখলে পানির তৃষ্ণা বেশি পায় এবং হজমে সমস্যা হয়।

তাই সেহরিতে নরম করে রান্না করা ভাত, ডাল, মাছ, মাংস, সবজি, দুধ রাখুন। প্রোটিনের পরিমাণ যেন কম না হয় আবার অতিরিক্তও না হয় সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে।

যারা রুটি খেতে পছন্দ করেন তারা সেদ্ধ আটার নরম রুটি খেতে পারেন মাংস, সবজি দিয়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: রমজান মাসরোজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকালে বিএনপির সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যত দ্রুত সম্ভব সরকার গঠনের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT