চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ আর রহমান অাছেন আমির খানের সঙ্গে

নুসরাত শারমিননুসরাত শারমিন
১১:৫৯ অপরাহ্ন ২৪, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ধর্মীয় অসিহষ্ণুতা নিয়ে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের মন্তব্যর সঙ্গে একমত অস্কার জয়ী সংগীত পরিচালক ও বিখ্যাত গায়ক এ আর রহমান। মঙ্গলবার আমির খানের করা মন্তব্য নিয়ে অনেক বিতর্ক শুরু হলেও বুধবার ভারতে চলমান ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে একই মন্তব্য করে এ আর রহমান বলেন, কয়েকমাস আগে একটি মুসলিম সংস্থা যখন তার বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলো, তখন তিনিও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন।

পানাজিতে অনুষ্ঠিত ৪৬তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেসটিভাল অব ইন্ডিয়া অনুষ্ঠানে বিশ্ব বিখ্যাত গায়ক ও সুরকার এ আর রহমান বলেন, আমাদের দেশে দিন দিন ধর্মীয় অসহিষ্ণুতা বেড়েই চলেছে। আমাদের কারো এমন ব্যবহার করা উচিৎ নয়। বরং আমাদের উচিৎ এমন ব্যবহার করা যেনো বিশ্ববাসী আমাদের সবচে সভ্য জাতি বলে বিবেচনা করে।

তিনি আরো বলেম চলমান অস্থিরতা ও ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদে একটি দেশের শিল্পীরা তাদের অ্যাওয়ার্ড, পদক ফিরিয়ে দিচ্ছে। শান্তিপূর্ণ উপায়ে এই প্রতিবাদ সবার কাছে এই বার্তাটাই পৌঁছে দিচ্ছে যে, আমার মহাত্মা গান্ধীর দেশের অধিবাসী।
কয়েকমাস আগে একটি ইরানি চলচ্চিত্র ‘ মুহাম্মদ: মেসেঞ্জার অব গড’ এর গানে সুর দেওয়ায় মুম্বাই’র রেজা একাডেমি জাদুকর এই সুরকারের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলো।

সংস্থাটির অভিযোগ ছিলো, চলচ্চিত্রটির টাইটেলে নবীজী (স:) এর অবমাননা করেছে। ওই ইস্যুতে দিল্লির মুখ্যমন্ত্রী ও ইউপির প্রধান শেষ মুহূর্তে তার গানের কনসার্ট বন্ধ করে দিয়েছিলেন। তখন বিশ্ব হিন্দু পরিষদে এ আর রহমানকে আবার হিন্দু ধর্ম গ্রহণ করার আহ্ববান জানায়। যাকে তারা বলেছিলো ‘ঘার বাপসি’ যার অর্থ ‘ঘরে ফিরে আসা’।

শাহরুখ, সালমন ও অমিতাভের পর দেশ জুড়ে অসহিষ্ণুতার প্রতিবাদে গতকাল মুখ খুলেছেন আমির। আর তাতেই সোশ্যাল মিডিয়া থেকে রাজনীতি সব ক্ষেত্রেই এখন সমালোচনার ঝড় বয়ে চলেছে মিস্টার পারফেকশনিস্ট-এর বিরুদ্ধে।

বলিউডের অনেক অভিনেতা আমিরকে অবশ্য কটাক্ষ করেছেন। এদের মধ্যে পরেশ রাওয়াল ও অনুপম খেরও রয়েছে। অভিনেতা ঋষি কাপুর আমিরকে উদ্দেশ্য করে বলেছেন, কোনও কিছুতে সমস্যা হলে পালিয়ে যাওয়া উচিত নয়, বরং সেখানে থেকে সমস্যাটা দূর করার চেষ্টাই করা উচিত। তবে পরিচালক রামগোপাল ভার্মা রয়েছেন আমিরের পাশে।

Jui  Banner Campaign
ট্যাগ: আমির খানএ আর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে নির্বাচন উত্তর সহিংসতা: ৪ কৃষকের বাড়িতে আগুন, এলাকায় আতঙ্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

গোপালগঞ্জের ৩টি আসনে জামানত হারালেন ১৩ প্রার্থী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনসম্মত: রাশিয়ার পর্যবেক্ষক দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT