চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসেছে ধরায় ফের মহিয়ান মাস, বিতাড়িতে ধরা থেকে গোনাহের ত্রাস

মুহাম্মদ সৈয়দুল হকমুহাম্মদ সৈয়দুল হক
১:০৯ অপরাহ্ন ২৫, এপ্রিল ২০২০
- সেমি লিড, ধর্ম ও জীবন
A A

করোনার ক্রান্তিকালে রহমতের বারিধারা নিয়ে রমজান হাজির। সারা বিশ্ব যে মুহূর্তে লকডাউনে বন্দী জীবন পার করছে, আল্লার রহমতের বিশেষ দ্বার সে মুহূর্তেই উন্মোচিত হলো। ইতোমধ্যেই বইছে রমজানের সুবাতাস। আল্লাহর অবারিত রহমতে ভরে উঠছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। করোনার ভ্যাক্সিন নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও জাপান থেকে সুখবর এসেছে ইতোমধ্যে। মনে তাই আশা জাগে, রমজানের মাধ্যমেই হয়ত আল্লাহ তায়ালা এই মহামারিকে দূর করতে চাইছেন!

রহমত, মাগফিরাত, নাজাতের অসামান্য বৈশিষ্ট্যেঘেরা এ মাস আল্লাহ তায়ালার পক্ষ থেকে মুসলমানদের জন্য এক বিশেষ উপহার। সহিহ বুখারির ১৮৯৮ নং হাদিস। হাদিসটি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “যখন রমজান মাসের প্রথম রাত আগমন করে, তখন শয়তান ও অভিশপ্ত জিনদের শিকলে বন্ধী করা হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, যার একটিও খোলা থাকে না।

অপরদিকে জান্নাতের দরজাগুলো খোলে দেয়া হয়, যার একটিও বন্ধ থাকে না। এবং একজন আহ্বানকারী এই বলে আহ্বান করতে থাকেন যে, ‘হে সৎকর্মপরায়ণ, এগিয়ে আসো। হে অসৎকর্মপরায়ণ, থেমে যাও।’ আর আল্লাহ তায়ালা রমজানের প্রতিটি রাতে অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন।”

দেখা যাচ্ছে, রমজান আমাদের জন্য কেবল সুখবরই আনে না; দুঃসংবাদও দূর করে দেয়। একদিকে যেমন বলা হয়েছে জান্নাতের সুবাসের কথা, তেমনি এসেছে জাহান্নামের আজাব বন্ধের ঘোষণাও। এ-ছাড়াও এক রমজানের আগমনকালে নবীজি সাহাবায়ে কেরামদের ডেকে বললেন, “তোমাদের নিকট সেই মাস উপস্থিত হয়েছে, যাতে এমন একটি রাত আছে; যা হাজার মাসের চেয়েও উত্তম। এ থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো, সে সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হলো। কেবল বঞ্চিত ব্যক্তিরাই তা থেকে বঞ্চিত হয়।” (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং:১৬৪৪)। পবিত্র কুরআনেও সেই বাণীর বাস্তবতা ঘোষণা হয়েছে—“লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর” বলে।

বায়হাকির হাদিসে এসেছে, এ মাসের একটি ফরজের সাওয়াব অন্য মাসের সত্তরটি ফরজের সমপরিমাণ। আর একটি নফলের সাওয়াব অন্য মাসের একটি ফরজের সমপরিমাণ। সুতরাং, দেখা যাচ্ছে এ মাসের প্রতিটি দিন অত্যন্ত মূল্যবান। হিসাব মতে প্রতিটি সেকেন্ড তথা মুহূর্তই গুরুত্বপূর্ণ। তাই, এ মাসে যে যত বেশি আমল করবে সে তত বেশি লাভবান হবে। তার পূণ্যের থলে ততটাই ভারি হবে।

অসংখ্য ফজিলতে পূর্ণ সে মহা-মর্যাদাময় রমজান এসে গেছে। তারাবি অনেকেই পড়ে ফেলেছেন ইতোমধ্যে। এরপর সাহরি। তারপর সংযমের অনন্য উদাহরণ রোজা। দিনশেষে ইফতার। মহান আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত কিন্তু অন্যান্য উম্মেরা পায়নি। শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে অধিক সৌভাগ্যের অংশীদার হয়েছি আমরা।

Reneta

আসুন, নিজের পরিশুদ্ধ হই। মহান আল্লাহর কৃতজ্ঞ বান্দা হই৷ তাঁর ইবাদতে একান্তে মনোযোগী হই৷ করোনা পরিস্থিতি স্বাভাবিক না-হওয়া পর্যন্ত সরকারি নির্দেশনা মেনে ঘরে থেকেই রমজানের ফজিলত হাসিল করি৷ আল্লাহ তায়ালা আমাদের তাওফিক দিন, আমিন।

 

Jui  Banner Campaign
ট্যাগ: করোনামাগফিরাতরমজানরহমতলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি

হেরে গেলেন সারজিস আলম, বিজয়ী বিএনপির নওশাদ জমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT