আফ্রিকা এবং এশিয়ার কয়েকটি অংশে দুইশো কোটিরও বেশি মানুষ জিকা ভাইরাসের মহামারীর ঝুঁকিতে রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছে বিজ্ঞানীরা। দ্য ল্যানসেট ইনফেকশিয়াস ডিজিজ’এ এই ভয়াবহতার আশঙ্কা করে লেখা হয়েছে।
এদিকে প্রতিবেশী সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়ায় আসা ভ্রমণকারীদের মশাবাহিত জিকা ভাইরাস সংক্রমণের পরীক্ষা করা হচ্ছে। একজন গর্ভবতী মহিলার ভাইরাস পজিটিভ হওয়ায় প্রথম খবরে এমন সতর্কতা।
খুব বেশি প্রয়োজন না হলে বিশেষত গর্ভবতী মহিলাদের সিঙ্গাপুরে ভ্রমণ না করতে বলেছেন ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওস্কার প্রিমাদি।








