চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ান গেমস হকি বাছাইয়ে বাংলাদেশের খেলার সময়সূচি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৯ পূর্বাহ্ন ০৬, মে ২০২২
- সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A

এশিয়ান গেমস হকির বাছাইপর্বে খেলতে বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় হকি দল। আগামী ৬ মে-১৫ মে চলবে এবারের আসর। 

এবারের বাছাইপর্বে নয়টি দেশ অংশ নিচ্ছে। পুল বি-তে থাকা বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। পুল এ-তে আছে- ওমান, থাইল্যান্ড, হংকং, উজবেকিস্তান ও কাজাখস্তান।

প্রতিযোগিতার দ্বিতীয় দিন ৭ মে টার্ফে নামবে লাল-সবুজের দল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। খেলাটি বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে।

১০ মে গোবিনাথ কৃষ্ণমূর্তির শিষ্যরা শ্রীলঙ্কার মুখোমুখি হবে। দুপুর ১টায় শুরু হবে ম্যাচ। এরপর ১৩ মে সিঙ্গাপুরের সঙ্গে খেলবে বাংলাদেশ।

প্রতিযোগিতার দুই সেমিফাইনাল ১৪ মে ও ফাইনাল ম্যাচ হবে ১৫ মে।

চলতি বছরের ১০-২৫ সেপ্টেম্বর চীনের হাংজুতে হতে যাওয়া এশিয়ান গেমসে ১২টি দল অংশ নেবে। বাছাইপর্বের সেরা ৬ দল এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে।

Reneta

এশিয়ান গেমস হকির বাছাইয়ে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন রেজাউল করিম বাবু। সহ-অধিনায়কের দায়িত্ব পড়েছে মিলন হোসেনের কাঁধে।

এশিয়ান গেমসের বাছাইপর্ব শেষ করে ১৬ মে ইন্দোনেশিয়ায় যাবে বাংলাদেশ দল। সেখানে আগামী ২৩ মে বসবে এশিয়া কাপ হকির ১১তম আসর। এই প্রতিযোগিতায় অধিনায়ক করা হয়েছে খোরশেদুর রহমানকে। ফজলে হোসেন রাব্বি হয়েছেন সহ-অধিনায়ক।

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়ান গেমস হকিএশিয়ান গেমস হকি বাছাইপর্ববাংলাদেশ হকি ফেডারেশনলিড স্পোর্টসসময়সূচি
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT