চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ান গেমসের বাছাইয়ে ‘সেরা’টাই বাংলাদেশের লক্ষ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ন ০২, মার্চ ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

৮ মার্চ ওমানে বসবে ৯ জাতির এশিয়ান গেমস হকির বাছাইপর্ব। ১০ দিনব্যাপী এ আসরে চ্যাম্পিয়ন হয়েই এশিয়ান গেমসের মূল পর্বে খেলার ইচ্ছা বাংলাদেশের। ৬ মার্চ মধ্যপ্রাচ্যের দেশটির উদ্দেশ্যে উড়াল দেয়ার আগে এমন আশার কথাই শোনালেন লাল-সবুজ দলের কোচ মাহবুব হারুন।

টুর্নামেন্টকে সামনে রেখে প্রায় ২ মাসের অনুশীলন ক্যাম্প হয়েছে বাংলাদেশের। খেলোয়াড়দের সংখ্যা ৩৮ থেকে নেমে এসেছে ১৮তে। শেষ সপ্তাহে কৃত্রিম আলোর নীচে অনুশীলন করেন জিমি-চয়নরা।

আসরের শুরুর দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তান। গ্রুপে বাকি দলগুলো- থাইল্যান্ড, হংকং এবং ইন্দোনেশিয়া।

বাছাইয়ে শুধু ভাল নয়, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথাই জানালেন কোচ মাহবুব হারুন, ‘এখান থেকে মোট পাঁচ দল যাবে। আমরা চ্যাম্পিয়ন হয়েই মূল পর্বে খেলতে চাই।’

গত বছর ঘরের মাঠে এশিয়া কাপে খুব একটা পেনাল্টি কর্নার আদায় করতে পারেনি বাংলাদেশ। তাই গোলও হয়েছে হাতেগোণা। পেনাল্টি কর্নার নিয়ে শিষ্যদের সঙ্গে আলাদাভাবে কাজ করার কথা জানালেন মাহবুব, ‘এশিয়া কাপে আমরা খুব একটা পেনাল্টি কর্নার পাইনি। তাই এবার বিশেষভাবে কাজ করেছি। আশা করছি এবার আমরা বেশি করে পেনাল্টি কর্নার পাবো। এমনকি এবার বেশিরভাগ গোলই আমরা পেনাল্টি কর্নার থেকে পাওয়ার আশা করছি।’

ওমানে গিয়েই টুর্নামেন্টে নামবে না বাংলাদেশ। কাজাখস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে লাল-সবুজ বাহিনীর।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ হকি দল
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT