চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এল ক্লাসিকোর ‘সফল শিকারি’ সুয়ারেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ন ০৬, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

শীর্ষ গোল স্কোরার হিসেবে পিচিচি পুরষ্কারের দৌড়ে আছে লিওলেন মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো উভয়েই। রোববার রাতে এল ক্লাসিকোতে তাই দর্শকদের নজর থাকবে এ দুজনের দিকে। তবে এদিন দর্শকদের চোখ আরো একজনের দিকেও থাকা উচিত। তিনি লুইস সুয়ারেজ।

২০১৪তে বার্সেলোনায় আসার পর থেকে তিনজন সাতটি এল ক্লাসিকোতে মাঠে নেমেছেন। তাতে ক্লাসিকোর টপ স্কোরার কিন্তু উরুগুয়েন তারকাই।

এই সময়ে মেসি-রোনালদো করেছেন তিনটি করে গোল। আর সুয়ারেজ করেছেন ৫ গোল। স্পষ্টভাবেই লস ব্লাঙ্কোসদের বিরুদ্ধে একজন বিশেষজ্ঞর মতোই দেখাচ্ছে লিভারপুলের সাবেক তারকাকে।

আসলে তিনি গোলমুখ খোলার একজন বিশেষজ্ঞও। কাতালানদের হয়ে তার সর্বশেষ তিন গোলের দুটিই ছিল ওপেনিং গোল। এই দুই গোলই ছিল আবার রিয়ালের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে। আর অন্য গোলটি ছিল শেষ ক্লাসিকোতে বার্সার জয়সূচক গোল।

ক্লাসিকোর আগে এক সাক্ষাতকারে সুয়ারেজ বলেছেন, ‘২০১৪-১৫ মৌসুমের প্রথম গোলটি ছিল আমার কাছে বিশেষ কিছু। এটা আমার জন্য খুবই রোমাঞ্চকর।’

’বার্নাব্যুর ৪-০ স্কোরলাইনটা আমার খুবই স্মরণে আছে। সেই সঙ্গে চলতি মৌসুমের প্রথম ম্যাচের ৩-০ স্কোরটাও দারুণ। ঘরোয়া প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে গোল করারটা আসলেই একটি বিশেষ মুহূর্ত’,-যোগ করেন বার্সা তারকা।

Jui  Banner Campaign
ট্যাগ: এল-ক্লাসিকোবার্সেলোনালিড স্পোর্টসলুইস সুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT