টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গে আবারও ব্রেকআপ বা সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন পপ সঙ্গীতশিল্পী ক্লেয়ার গ্রিমস।
মাস্কের প্রেমিকা গ্রিমস’র এক টুইট বার্তার বরাতে খবরটি জানিয়েছে এনডিটিভি।
তাদের দ্বিতীয় সন্তানের আগমন ঘোষণার পরে এই খবর আসলো।
Me and E have broken up *again* since the writing of this article haha, but he’s my best friend and the love of my life, and my life and art are forever dedicated to The Mission now, I think Devin wrote that part of the story rly well. Sique – peace out
— 𝔊𝔯𝔦𝔪𝔢𝔰 (⌛️,⏳) ᚷᚱᛁᛗᛖᛋ (@Grimezsz) March 10, 2022
ইলন মাস্কের প্রেমিকা গ্রিমস টুইটারে লিখেছেন, “এই পোস্টটি লেখার সময় থেকে আমি এবং ‘ই’ আবার ব্রেকআপ করেছি, কিন্তু তিনি আমার সেরা বন্ধু, আমার জীবনের ভালোবাসা….।”
‘ভ্যানিটি ফেয়ার’ তাদের কভার স্টোরিতে জানায়, গত বছরের ডিসেম্বরে সারোগেট পদ্ধতির মাধ্যমে এক্সা ডার্ক সিডারেল মাস্ক নামে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। দ্বিতীয় সন্তানের ডাকনাম ‘ওয়াই’ দেওয়া হয়। এর আগে ২০২০ সালের মে মাসে এই দম্পতি একটি পুত্র সন্তানকেও স্বাগত জানিয়েছিলেন।
You are my favorite hello,
And my hardest goodbye.— Elon Musk (@elonmusk) March 7, 2022
চলতি বছরের ৭ মার্চ মাস্ক একটি রহস্যজনক টুইট বার্তায় লিখেছিলেন, ‘তুমি আমার প্রিয় এবং সুকঠিন সাধনা। শুভ বিদায়।’
তারা ২০১৮ সাল থেকে ডেটিং শুরু করেছিলেন বলে জানা গেছে। সেই বছরের মেট গালায় একসঙ্গে উপস্থিত হয়ে তারা তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক করে তুলেছিলেন।
এছাড়া গত বছরের সেপ্টেম্বরে, মাস্ক ঘোষণা দেন যে তিনি এবং গ্রিমস তিন বছর একসাথে থাকার পরে “আধা-বিচ্ছিন্ন” হয়েছেন। তিনি তখন পেজ সিক্সকে জানান, “আমরা আধা-বিচ্ছিন্ন কিন্তু এখনও একে অপরকে ভালোবাসি, একে অপরকে মাঝে মাঝে দেখি এবং ভাল আছি।”








