চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরশাদের সব কথার উত্তর দিতে নাই: নাসিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ন ১৩, মার্চ ২০১৮
রাজনীতি
A A

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সব কথার উত্তর দিতে নাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম।  দেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায়  আর দেশে নারী নির্যাতন বেড়ে গিয়েছে বলে মন্তব্য করেছিলেন এরশাদ।

মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক যৌথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ওই প্রসঙ্গে একথা বলেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: জাফর ইকবালের উপর হামলা ও জঙ্গিবাদের উত্থানের প্রতিবাদে আগামী ২০ মার্চ কেন্দ্রী শহীদ মিনারে ১৪ দলের প্রতিবাদ সমাবেশ উপলক্ষে এ যৌথসভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশে দেশের জনগণকে দলে দলে আসার আহ্বান জানিয়ে ১৪ দলের মুখপাত্র বলেন, জনগণই আমাদের শক্তি। জনগণকে সঙ্গে নিয়েই আমরা জঙ্গি সন্ত্রাস মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিব।

মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে ষড়যন্ত্র তত গভীর হচ্ছে।  স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র মোকাবেলায় ১৪ দল ঐক্যবদ্ধ ছিলো, ঐক্যবদ্ধ থাকবে।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সিএনএন’র অনলাইনে এসেছে বাংলাদেশে ১২৫টি জঙ্গি সংগঠন আছে।  আমি মনে করি এতে তারেক রহমানের পৃষ্ঠপোষকতা রয়েছে। তাছাড়া, জাফর ইকবালের উপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়।  লন্ডনে বসে সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের অংশ বলেও দাবি করেন হানিফ।

Reneta

সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, এনামুল হক শামীম, ওয়ার্কার্স পার্টির নেতা আবুল হোসেন বলেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা নিম চন্দ্র ভৌমিক, জাতীয় পার্টি(জেপি)’র মহাসচিব শেখ শহিদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাওছার,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: এইচ এম এরশাদমন্ত্রী মোহাম্মদ নাসিম
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT