এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে অন্যতম আসামি সিয়াম হোসেনকে অপরাধের ধরণ বুঝে ভারত অথবা বাংলাদেশকে ফেরত দেবে নেপাল। এমন তথ্য জানিয়ে নেপাল থেকে ফিরে গোয়েন্দা প্রধান জানান, নেপালে আটক সিয়াম সম্পর্কে বিভিন্ন তথ্য ও ভিডিও ফুটেজ পাওয়া গেছে। হত্যা ঘটনায় মূল হোতা আক্তারুজ্জামান শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে।







