চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন বৃষ্টি থামবে কবে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ন ১০, ডিসেম্বর ২০১৭
পরিবেশ
A A

শীত নামি নামি করেও নগরে শীত নামছিল না। তবে অগ্রায়ণের শেষে কিছু শীত স্পর্শ  করে নগরবাসীকে। শুধু তাই নয়, শীতের সঙ্গে  শুক্রবার থেকে রাজধানীসহ সারাদেশে শুরু হয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত।

বলতে গেলে অসময়ের এ বৃষ্টি শীতের স্বস্তির বদলে এসেছে অস্বস্তি অার ভোগান্তি হয়ে। সাপ্তাহিক ছুটি শেষে রোববার সকাল থেকে সেই বৃষ্টিতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী আর পথচারীদের পড়তে হয়েছে ভোগান্তিতে।

আবহাওয়া অফিস বলছে, সোমবার পর্যন্ত অব্যহত থাকবে এ বৃষ্টিপাতের ধারা। মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে থাকবে।

তবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আগামী দুইদিন সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ চ্যানেল আই অনলাইনকে বলেন, সোমবার সকাল থেকে কিছুটা শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কমে আসবে বৃষ্টিপাত।

সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় সৃষ্ট নিম্নচাপটি উত্তর অথবা উত্তরপূর্ব দিকে সরে আসতে পারে।

Reneta

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এটি আরও উত্তর থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় রোববার সারাদিন হাল্কা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত হতে পারে।

সেইসাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ছবি: জাকির সবুজ

Jui  Banner Campaign
ট্যাগ: আবহাওয়া অফিসবৃষ্টিপাতরাজধানীশীতসারাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT