চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন আজব নিলাম দেখেনি আইপিএল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ন ২৮, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
তাদের নিল না কেউ!

তাদের নিল না কেউ!

টি-টুয়েন্টির নাম্বরা ওয়ান বোলার ইশ সোধিকে কেউ কেনেনি। কোনো দলে ঠাঁই হয়নি টি-টুয়েন্টিতে চার হাজারের উপরে রান করা হাশিম আমলার। গেইলের মতো টি-টুয়েন্টি বিশেষজ্ঞ শেষ মুহূর্তে বিক্রি হয়েছেন দুই কোটিতে! এমন অবিশ্বাস্য আর বিরল কাণ্ডই ঘটে গেল ২০১৮ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে।

বাংলাদেশ থেকে দল পেয়েছেন দুইজন। দুই কোটি রুপিতে সাকিব আল হাসানকে নিয়েছে হায়দরাবাদ। দুই কোটি ২০ লাখে মুম্বাইতে মোস্তাফিজুর রহমান।

হাশিম আমলার ভিত্তি মূল্য ছিল দেড় কোটি রুপি। গত বছর টি-টুয়েন্টিতে ৪৩ ম্যাচে তার রান ১২৭৭।

লেগস্পিনার ইশ সোধি এই মুহূর্তে টি-টুয়েন্টির শীর্ষ বোলার। ২০১৭-১৮ আন্তর্জাতিক মৌসুমে ওভার প্রতি সাত ইকোনমি রেটে ১৮ উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টে ১০ উইকেট ছিল তার। রশিদ খান, যুবেন্দ্র চাহাল, অমিত মিশ্রর মতো লেগস্পিনার দল পেলেও শেষদিন পর্যন্ত তিনি অবিক্রীত।

দল পাননি বিগহিটার মার্টিন গাপটিলও। তার ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি। অথচ কিংস ইলেভেন পাঞ্জাব এবং মুম্বাইয়ের হয়ে তার ভালো খেলার রেকর্ড আছে।

সময়ের অন্যতম সেরা ইংলিশ ক্রিকেটার জো রুটকেও কেউ নেয়নি। তার ভিত্তি মূল্য ছিল দেড় কোটি। দল পাননি শন মার্শ, ইয়ন মর্গান, অ্যালেক্স হেলসের মতো শক্তিশালী ক্রিকেটাররাও।

Reneta

চোখ কপালে ওঠার আরও কিছু কারণ আছে। জয়দেব উনাদকাটের মতো নবীন ক্রিকেটার ১১ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসে বিক্রি হয়েছেন। সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ভারতীয় তিনি। ভারতের হয়ে এখন পর্যন্ত একটি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেছেন এই ফাস্ট বোলার। বিদেশীদের মধ্যে সবেচেয়ে বেশি দাম বেন স্টোকসের। ১২.৫ কোটি রুপিতে তাকেও নিয়েছে রাজস্থান রয়্যালস।

নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে এবার আইপিএলে দল পেয়েছেন ১৭ বছরের সন্দীপ লামিচেন। দ্বিতীয়দিন তাকে ২০ লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

দুই দিনে আট দলে মোট ১৬৯ জন বিক্রি হয়েছেন। যারা বিক্রি হননি তাদের আর নিলামে ওঠার সুযোগ নেই। দলগুলো আলাদা-আলাদাভাবে কাউকে নিলে তবেই অবিক্রীতরা খেলতে পারবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল নিলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ভাষা দিবসে ইনসাফ-আজাদিসহ নানা শব্দ নিয়ে যত আলোচনা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিন-খতিবদের ভাতা দেবে সরকার

ফেব্রুয়ারি ২১, ২০২৬

প্রক্টরিয়াল দায়িত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মোনামি

ফেব্রুয়ারি ২১, ২০২৬

জোটসঙ্গীদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাননি মামুনুল হক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT