চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভাবে মধ্য পঞ্চাশে চলে গেলেন শ্রীদেবী?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A
sree debi

sree debi

১৯৬৭ সালে মাত্র চার বছর বয়সেই শিশু শিল্পী হিসেবে অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল শ্রীদেবীর। সেই যাত্রা শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ করেই থেমে গেল চিরতরে। মাত্র ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউডের জনপ্রিয় এই নায়িকা।

ব্যক্তিজীবনে বনি কাপুরের স্ত্রী শ্রীদেবী ছিলেন দুই কন্যা সন্তানের মা। এবার দুবাইয়ে গিয়েছিলেন ননদের ছেলে মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে। পরিবারের সাথে কাটানো আনন্দঘন মুহূর্তগুলোকে স্মৃতিবন্দী করতে নিজের টুইটার থেকে ছবিও দিচ্ছিলেন তিনি। কে জানত, হঠাৎ করেই এভাবে সবাইকে কাঁদিয়ে মারা যাবেন বলিউডের ‘হাওয়া হাওয়ায়ি’ কন্যা।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের অনেকে দুবাই ছেড়ে আসলেও সেখানে থেকে গিয়েছিলেন শ্রীদেবী, বনি কাপুর ও মেয়ে খুশি কাপুর। শুটিং শিডিউল থাকায় সেখানে ছিলেন না বড় মেয়ে জাহ্নবী কাপুর। বিভিন্ন গণমাধ্যম সূত্র থেকে জানা যায়, শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন শ্রীদেবী। তাঁর মৃত্যু খবর প্রথম নিশ্চিত করেন দেবর সঞ্জয় কাপুর।

শ্রীদেবীর মৃত্যু মেনে নিতে পারছেন না বলিপাড়ার কেউই। ভক্তরা হয়ে আছে বিস্মিত। শ্রীদেবীর ভারতের বাড়ির সামনে ভিড় করে আছে মানুষ। অপেক্ষা শেষবারের মত প্রিয় শিল্পীর মুখ দেখার।

প্রায় ১৫ বছরের বিরতির পর ২০১২ সালে ‘ইংলিশ ভিংলিশ’ চলচ্চিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন ৮০-৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘মম’ পর্দায় আসে ২০১৭তে। বলিউডের কিং খান শাহরুখ খানের আসন্ন চলচ্চিত্র ‘জিরো’তে নিজের নামেই একটি বিশেষ অতিথি চরিত্রের জন্য শেষ কাজ করেন শ্রীদেবী। বড়পর্দায় উপস্থিতি নিয়মিত না হলেও বলিউডের অ্যাওয়ার্ড অনুষ্ঠানসহ বিভিন্ন পার্টিতে দেখা যেত তাঁর সরব উপস্থিতি।

শ্রীদেবীর বর্ণিল ক্যারিয়ারে বলিউড, তামিল, তেলেগু, মালয়ালাম, এবং কন্নড় ভাষার মোট ২৭৫ টি সিনেমায় অভিনয় করেছেন। ২০১৩ সালে ‘পদ্মশ্রী’ পেয়েছিলেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: জাহ্নবী কাপুরবনি কাপুরশাহরুখ খানশ্রীদেবী
শেয়ারTweetPin1

সর্বশেষ

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাম্পের ‘একতরফা শুল্ক’ অবৈধ: মার্কিন সুপ্রিম কোর্ট

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT