চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার সিডনিতে কামারের ‘অন্যদিন…’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ন ১১, মে ২০২২
বিনোদন
A A

পৃথিবীর ঐতিহ্যবাহী থিয়েটারগুলোর একটি সিডনির স্টেট থিয়েটার। আর এখানেই আসছে জুনের ১৪ তারিখ দেখানো হবে কামার আহমাদ সাইমনের বহুল আলোচিত ও প্রশংসিত সিনেমা ‘অন্যদিন…’।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসছে জুনের ১৪ তারিখ সিডনি ফিল্ম ফেস্টিভালের অফিসিয়াল সিকেলশনে দেখানো হবে ‘অন্যদিন…’।

বুধবার সকালে সিডনি ফিল্ম ফেস্টিভাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই বছরের প্রোগ্রাম ঘোষণা করেছেন ফেস্টিভাল পরিচালক ন্যাশেন মুডলি। এ বছরের উৎসবে ৬৪টিরও বেশি দেশ থেকে মোট দুই শতাধিক ছবি নির্বাচিত হয়েছে যার মধ্যে নির্বাচিত হয়েছে ‘অন্যদিন…’।

এশিয়ার চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং অস্ট্রেলিয়ার বড় চলচ্চিত্র উৎসবগুলার একটি হলো সিডনি ফিল্ম ফেস্টিভাল।

মহামারীর জন্য গত দুই বছর পর আবার ৮ থেকে ১৯ জুন পর্যন্ত পুরানো চেহারায় ফিরছে সিডনি ফিল্ম ফেস্টিভাল। আয়োজকদের আমন্ত্রণে প্রযোজক সারা আফরীনসহ উৎসবে যোগ দেওয়ার কথা আছে পরিচালক কামার আহমাদ সাইমনের।

সিডনির স্টেট থিয়েটারে ১৪ জুন দুপুর ৩টায় প্রথম দেখানো হবে ‘অন্যদিন…’। এরপর আবার ১৮ তারিখ দুপুর ১টায় ইভেন্ট সিনেমাসে দেখানো হবে সিনেমাটি।

Reneta

কামার তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন,  ‘শুনতে কি পাও!’ যারা দেখেছেন তারা জানেন এটা ফিকশন আর নন-ফিকশন ঘরানার ছবি, সেই অর্থে ‘অন্যদিন…’ একটা পুরাপুরি হাইব্রিড ছবি। ভ্যারাইটির মার্তা বালাগার প্রশ্নের জবাবে বলেছিলাম এইটা ১০০% ফিকশন এবং ১০০% নন-ফিকশন।

বাংলাদেশ ফ্রান্স এবং নরওয়ে’র যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘অন্যদিন…’। গত নভেম্বরে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও ঐতিহ্যবাহী থিয়েটার আমস্টারডামের তুসিনস্কি থিয়েটারে বিশ্ব অভিষেক হয়েছিলো ‘অন্যদিন…’এর। গোটা বিশ্বে লিড ফেস্টিভালগুলোর অন্যতম আমস্টারডামের ইডফা’র আন্তর্জাতিক প্রতিযোগিতায় তখন প্রথমবারের মতো আমন্ত্রিত হয়েছিলো বাংলাদেশের কোন ছবি।

ইডফা’র ওয়েবসাইটে তখন ‘অন্যদিন…’কে বর্ণনা করা হয়েছিলো ‘ক্যালাইডোস্কোপিক ও ফিলসফিক্যাল’। এর পর গেলো মার্চে নিউ ইয়র্কে অবস্থিত মিউজিয়াম অফ মুভিং ইমেজ বা মমি’র ফার্স্ট লুক ফেস্টিভালে প্রথমবারের মতো বাংলাদেশের ছবি হিসাবে আমন্ত্রিত হয়েছিলো ‘অন্যদিন…’। দুনিয়াব্যাপী এই সময়ের আলোচিত মাত্র ১৮টা ফিচারের মধ্যে নির্বাচিত হয়ে ‘অন্যদিন…’ তখন প্রদর্শিত হয়েছিলো মমি’র রেডস্টোন থিয়েটারে।

মমি’র ওয়েবসাইটে ‘অন্যদিন…’ এর সেগমেন্টকে বর্ণনা করা হয়েছিলো ‘আর্টিস্টিক মাস্টারপিস’ হিসেবে। স্ক্রিন ডেইলি ছবিটির রিভিউতে লিখেছে ‘সিডাকটিভ’ আর ভ্যারাইটি লিখেছে ‘কৌতুকপূর্ণ কিন্তু বিবেক নাড়া দেওয়া ছবি’ ।

খুব শিগগির ‘অন্যদিন…’ সেন্সরে জমা দেয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন প্রযোজক সারা আফরীন।

Jui  Banner Campaign
ট্যাগ: অন্যদিনইডফাকামারকামার আহমাদ সাইমনপরিচালকপ্রযোজকলিড বিনোদনশুনতে কি পাওসারা আফরিনসারা আফরীনসিডনি ফিল্ম ফেস্টিভালসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT