বাংলাদেশের পর সাইবার হামলার শিকার হয়েছে কানাডা। এ আক্রমণের শিকার হয় কানাডার সবচেয়ে বড় ক্যাসিনো। এর অাগে এমন আক্রমণের মাধ্যমে বাংলাদেশের রিজার্ভ থেকে প্রায় ৮০০ কোটি টাকা হাতিয়ে নেয় হ্যাকাররা।
নতুনদেশ ডটকম জানায়, আলবারটার ‘দ্যা রিভার ক্রি রিসোর্ট অ্যান্ড ক্যাসিনো’ শুক্রবার এক বিবৃতিতে হ্যাকিং এর শিকার হওয়ার তথ্য প্রকাশ করে। তারা জানায়, গত সোমবার এই আক্রমণের ঘটনা ঘটে এবং তারা সঙ্গে সঙ্গে আইনশৃংখলা রক্ষী বাহিনী ও সাইবার বিশেষজ্ঞদের ঘটনা অবহিত করা হয়।
হ্যাকিংয়ের ঘটনার এক সপ্তাহ পর ক্যাসিনো কর্তৃপক্ষ তা জানালেও এই ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। তারা শুধু বলেছে, ক্যাসিনো ফ্লোর থেকে কোনো তথ্য খোয়া যায়নি।
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইবার সিকিউরিটি কোম্পানি ফায়ারআই হ্যাকিংয়ের ঘটনা তদন্ত করছে।







