চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার সমুদ্র বন্দরে চোরাচালানের নেপথ্যে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের দুই পদ্ধতি নিয়ে আগে নির্মিত হয়েছে ‘স্বর্ণমানব’ নাটকের দুই কিস্তি। ড. মঈনুল খানের রচনায় দুটো নাটকই নির্মাণ করেছিলেন আবু হায়াত মাহমুদ।

প্রচারের পর নাটকের দুটি কিস্তিই আলোচনায় আসে। সেই ধারাবাহিকতায় এবার আসছে ‘স্বর্ণমানব ৩’। যেখানে উঠবে আসছে জাহাজ, নদী বন্দর ও সমুদ্র পথে চোরাচালানের লোহমর্ষক কিছু ঘটনা।

২৬ জানুয়ারি কাস্টমস দিবসে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে ‘স্বর্ণমানব-৩’।

বন্দরের অসঙ্গতিগুলো কাস্টমস কর্তৃপক্ষ কীভাবে সমাধান করেন এসব দেখা যাবে গল্পে। সেখানে পণ্য আনা-নেওয়ার মধ্যে ফাঁক ফোকড় দিয়ে কীভাবে চোরাচালান হয় সেগুলোও দেখানো হবে। এসব কাজ করে একটি শক্তিশালী চক্র। কাস্টমস কর্তারা নানা নাটকীয়তার মাধ্যমে চক্রকে কীভাবে দমন করেন এটা দেখানো হবে। কর্তৃপক্ষের অভিজ্ঞতার আলোকে গল্প সাজানো হয়েছে বলে জানান নির্মাতা।

‘স্বর্ণমানব ৩’-এর শুটিং হয়েছে চট্টগ্রামে বন্দর এবং গভীর সমুদ্রে। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে আবু হায়াত মাহমুদ বলছিলেন এভাবে, ‘তিনদিনে শুটিং করেছি। কাজটি করা ছিল সো টাফ! গভীর সমুদ্রে শুটিং করেছি। সেখানে এক জাহাজ থেকে অন্য জাহাজে ওঠা-নামা এটা ছিল ভয়াবহ প্রক্রিয়া ও অভিজ্ঞতা। একটু এদিক সেদিক হলেই জীবন শেষ হতে পারতো। কারণ, আমরা কেউ ওসবে অভ্যস্ত নই। এরমধ্যেও যতদূর সম্ভব সেরা কাজের চেষ্টা করেছি। কাস্টমস, কোস্ট গার্ডের সদস্যরা নিরাপত্তা দিয়েছেন।’ 

‘স্বর্ণমানব ৩’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, আরফান আহমেদ, অপর্ণা, সুজাত শিমুল, সবুজসহ অনেকেই।

Reneta

নির্মাতা জানালেন, নাট্যকার মঈনুল খান একজন কাস্টমস কর্মকর্তা। উনি ঢাকা পশ্চিম জোনের কাস্টমস এবং ভ্যাটের কমিশনার। তিনি তার গল্পে তুলে এনেছেন বন্দরের বিভিন্ন চোরাচালান এবং দমন পদ্ধতি।

নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বললেন, শুটিংয়ের জন্য প্রায় ১২ ঘণ্টা সমুদ্রে ছিলাম। কিন্তু ৬ ঘন্টাই কেটেছে এক জাহাজ থেকে আরেক জাহাজে ওঠা–নামা করতে করতে। নিরাপত্তারক্ষী যদিও ছিল, তারপরও সবার চোখে মুখে আতঙ্কের ছাপ। স্পিডবোট যেখানে থেমেছে, সেখানে প্রবল স্রোত। তার মধ্যে দড়ি বেয়ে বড় জাহাজে উঠতে হচ্ছিল। রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে এবং মানুষের ভালো লাগার মতো ব্যতিক্রমী একটি কাজ এটি। আমার মনে হয়, মানুষ এটি পছন্দ করতে পারেন।

নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, স্বর্ণমানব এবং স্বর্ণমানব ২-এ বিমানবন্দরের চোরাচালানের সুক্ষ্ম বিষয় উঠে এসেছিল। এবার জাহাজ সমুদ্রে গিয়ে কাজ করতে হয়েছে। এটা সবচেয়ে কঠিন কাজ ছিল। সবাইকে অনেক রিস্ক নিয়ে কাজটি করতে হয়েছে। জাহাজ আসা-যাওয়ার মধ্যে অনেক টেকনিক্যালি চোরাচালান হয়, ওইগুলো বের করে আনার চেষ্টা করেছি। যোগ করে তিনি আরো বলেন, চ্যানেল আইসহ আরও দু-তিনটি চ্যানেলে একযোগে ‘স্বর্ণমানব ৩’ প্রচার হবে। কাজটির জন্য অনেক পরিশ্রম করেছি। আশা করছি, এ কাজটি মানুষ অন্যভাবে গ্রহণ করবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অপর্ণাআবু হায়াত মাহমুদআরফান আহমেদচ্যানেল আইনুসরাত ইমরোজ তিশামোশাররফ করিমলিড বিনোদনসবুজসুজাত শিমুলস্বর্ণমানব
শেয়ারTweetPin

সর্বশেষ

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশি পণ্যের শুল্কহার ২০ থেকে ১৯ শতাংশ করলো যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT