চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার মাদক মামলায় জি কে শামীমের জামিন প্রত্যাহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ন ০৮, মার্চ ২০২০
- সেমি লিড, আদালত
A A

ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে গ্রেপ্তার হওয়া আলোচিত ঠিকাদার ও যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমকে মাদক মামলায় দেয়া ১ বছরের জামিন আদেশটি এবার প্রত্যাহার করলেন হাইকোর্ট।

রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভিস্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি ‘উত্থাপন হয়নি মর্মে’ জামিন আদেশটি প্রত্যাহারের আদেশ দেন।

এ বিষয়টি সাংবাদিকদের জানান এই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপা।

এর আগে রোববার দুপুরে জি কে শামীমের অস্ত্র মামলায় দেয়া ৬ মাসের জামিন প্রত্যাহার করেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

হাইকোর্টের এই বেঞ্চে এ সংক্রান্ত শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান বলেন: ‘মাই লর্ড এই মামলায় জামিন আবেদনকারীর নাম লেখা ছিল এস এম গোলাম কিবরিয়া। কিন্তু আদালতের ওই দিনের কার্যতালিকায় নাম শুধু এস এম গোলাম।’

এরপর জামিনের পক্ষের আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদী আদালতকে বলেন: জামিন আদেশের দিন ওই সময় কোর্টে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান ছিলেনই না।

Reneta

দু’পক্ষের এসব কথা শুনে হাইকোর্ট বলেন: ‘এটার বিষয়ে হয়ত নামে বিভ্রান্তি হয়েছে। আমাদের হয়ত বুঝতে সেদিন ভুল হয়েছে। তাই আমরা জামিনের অর্ডারটি রিকল (প্রত্যাহার) করছি। এ সময় আদালতে জামিন আবেদনের পক্ষে আরো ছিলেন আইনজীবী শওকত ওসমান।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে অস্ত্র ও মাদক মামলায় হাইকোর্ট থেকে জি কে শামীমের জামিন নেয়ার বিষয়টি গতকাল বিকেলে জানাজানি হয়। উচ্চ আদালত থেকে দুই মামলায় নেয়া জামিনের সত্যতা শনিবার বিকেলে নিশ্চিত করেন জি কে শামীমের আইনজীবী শওকত ওসমান।

এই আইনজীবী চ্যানেল আই অনলাইন-কে বলেন: ‘মাদক মামলায় বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভিস্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে গত ৪ ফেব্রুয়ারি জামিন পান জি কে শামীম। ৬ ফেব্রুয়ারি অস্ত্র মামলায় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে জামিন পান তিনি। তবে মুক্তি পেতে হলে আরো দুটি মামলায় জি কে শামীমীকে জামিন পেতে হবে।’

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নী জেনারেল এফআর খান শনিবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘আমি এই জামিনের বিষয়ে কিছুই জানেন না।’

এর আগে ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে গত বছরের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাব। তখন ওই ভবন থেকে নগদ প্রায় দুই কোটি টাকা, পৌনে ২০০ কোটি টাকার এফডিআর, আটটি আগ্নেয়াস্ত্র ও মদ পাওয়ার কথা জানানো হয়। সে সময় শামীম ও তার সাতজন দেহরক্ষীও গ্রেপ্তার হন।

পরের দিন তাদের বিরুদ্ধে গুলশান থানায় ৩টি মামলা দায়ের করে র‌্যাব। এর মধ্যে অস্ত্র ও মুদ্রা পাচার মামলায় সবাইকে আসামি করা হলেও অন্য মামলায় শুধু শামীমকে আসামি দেখানো হয়। এঘটনার প্রায় এক মাস পর গত ২১ অক্টোবর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জি কে শামীমের বিরুদ্ধে আরেকটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অস্ত্র মামলাটিতে অভিযোগ গঠন করে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে বিচার শুরু করেছে ঢাকার বিচারিক আদালত।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ত্রজামিনজি কে শামীমমাদক
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT