চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ট্রাকে বাড়ি ফিরতে গিয়ে ভারতে ৫ শ্রমিকের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ন ১০, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
শ্রমিক

রেললাইনে ঘুমিয়ে পড়া ১৬ শ্রমিকের মৃত্যু শোক কাটতে না কাটতেই আবার প্রাণ হারালেন ৫ শ্রমিক। অন্য রাজ্যে কাজ করা এসব মানুষ প্রাণ হারালেন ট্রাক উল্টে।

লকডাউনের মধ্যে ওই ট্রাকে করে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন তারা। পথে দুর্ঘটনা প্রাণ যায় তাদের। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

আম বোঝাই ট্রাকে হায়দরাবাদ থেকে মধ্যপ্রদেশের ঝাঁসি এবং উত্তরপ্রদেশের আরেকটি শহরে যাচ্ছিলেন তারা। ভোপাল থেকে ২০০ কিলোমিটার দূরে নরসিংপুর গ্রামে ট্রাকটি উল্টে যায়।

আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের একজনের করোনাভাইরাসের লক্ষণ থাকায় সবাইকে পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুইদিন আগে ৮ মে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে শ্রমিকদের একটি দল মহারাষ্ট্রের একটি রেললাইনে ঘুমিয়ে পড়ে। পরে একটি মালগাড়ি চলে যায় তাদের উপর দিয়ে। সেখানে ১৬ শ্রমিকের মৃত্যু হয়। আহত হন কয়েকজন।

গত মার্চ থেকে শুরু হওয়া লকডাউনে গণপরিবহন বন্ধ হয়ে লাখ লাখ শ্রমিক ও শিক্ষার্থী ভিন রাজ্যে আটকা পড়েন। দীর্ঘ সময় আটকে পড়ায় নিজেদের কাছে থাকা টাকা, খাবার ফুরিয়ে যায়। কোনো আশ্রয় না থাকায় বাধ্য হয়েই তাদের অনেকে পায়ে হেঁটে বা সাইকেলে করে বাড়ি ফেরার চেষ্টা করেন। তাতে মানবিক সঙ্কট আরও তীব্র হয়।

Reneta

যদিও কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় কিছু রাজ্য সেইসব শ্রমিকদের বাড়ি ফেরাতে ট্রেন এবং বাসের ব্যবস্থা করেছে। তবে কিছু রাজ্য ট্রেন, বাস ঢুকতে দিতে রাজি না হওয়ায় অনেকেই পায়ে হেঁটেই বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছেন।

ভারতে করোনাভাইরাস ডিজিজ বা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন অন্তত ৬২ হাজার মানুষ। তাতে প্রাণ হারিয়েছেন প্রায় ২ হাজার ব্যক্তি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী তা মহামারী রূপ ধারণ করে।

বর্তমানে সারাবিশ্বে ৪১ লাখ মানুষ এতে আক্রান্ত। এর কারণে প্রাণ হারিয়েছে প্রায় ৩ লাখ মানুষ।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাকভারতমৃত্যুশ্রমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT