এবার ছেলে সন্তানের বাবা-মা হলেন কিম কার্দাশিয়ান ওয়েস্ট এবং কেনি ওয়েস্ট।
জনপ্রিয় এই দুই তারকার ঘরে আগে থেকেই দুই বছরের একটি মেয়ে আছে। এবার একটি ছেলে সন্তানের জন্ম দিলেন টেলিভিশন রিয়েলিটি তারকা কিম।
এই বছরের মে মাসে প্রথম কিম কার্দাশিয়ান এবং তার র্যাপার স্বামী কেনি ওয়েস্ট ঘোষণা দেন যে তারা বাবা-মা হতে যাচ্ছেন।
তবে প্রসুতিকালকে খুবই কঠিন হিসেবে উল্লেখ করেন কিম। গর্ভধারণের পর গত মাসে কিম জানতে পারেন তার পেটে থাকা শিশুটির অবস্থান ঠিক নেই। ফলে আরো কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় তাকে। সেই সময়কে সন্তান জন্মদানের চেয়েও কঠিন হিসেবে উল্লেখ করেন কিম।




