আন্তর্জাতিক

চীনের সিনোফার্মা ভ্যাকসিন ৭৯ শতাংশ কার্যকর বলে দাবি

সিনোফার্মা ভ্যাকসিনের লোগো চীনের স্বাস্থ্য সংস্থার বোর্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের সিনোফার্মা ভ্যাকসিনের লোগো, যা বিশ্বব্যাপী কোভিড-১৯ টিকা প্রস্তুতকারক সংস্থার প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস প্রতিরোধে চীনের অবিষ্কার করা সিনোফার্মা ভ্যাকসিন ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর বলে দাবি করেছে চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি)। 

বুধবার সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, সিনোফার্মা ভ্যাকসিনটি চীনের সাধারণ জনসাধারণের ব্যবহারের জন্য অনুমোদনের চেষ্টা চলছে।

বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, কোন ভ্যাকসিন তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল পরীক্ষার অন্তর্বর্তী বিশ্লেষণের উপর ভিত্তি করে কার্যকারিতা নির্ভর করে। সেখানে ডিসেম্বরের ৯ তারিখ সংযুক্ত আরব আমিরাতের একটি ভ্যাকসিন ৮৬ শতাংশের কম কার্যকর তা এখনও ট্রায়ালে আছে।

তবে সিনোফার্মা ভ্যাকসিনটি কোভিড-১৯ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কতটুকু কার্যকর ভূমিকা পালন করবে, এই বিষয়ে কোন স্পষ্ট তথ্য দেওয়া নেই।

সিনোফার্মার চেয়ারম্যান লিউ জিংজেন চীনা কমিউনিস্ট পার্টির এক সংবাদপত্রকে বলেছেন, ভ্যাকসিনটির জন্য এক হাজার ইয়েনেরও (১৪০ মার্কিন ডলার) কম খরচ হবে এবং ২৮ দিনের ব্যবধানে দুটি ধাপে এ ভ্যাকসিনটি দেওয়া হবে।

তিনি আরও বলেন, বড় শহরগুলোর শিক্ষার্থী ও শ্রমিকদের ভ্যাকসিনটি দেওয়ার প্রয়োজন হবে। তবে খুব কম জনবসতিপূর্ণ গ্রামাঞ্চলে বসবাসকারীদের তা প্রয়োজন হবে না।

গুয়ামিং ডেইলিতেপ্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের দেশের ১৪০ কোটি মানুষকেই এ ভ্যাকসিন দেওয়া হবে না।”

বিষয়:করোনাভাইরাসচীনের সিনোফার্মা ভ্যাকসিনসিনোফার্মা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…