চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ক্ষমা চেয়েছেন পরিচালক রনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ন ০৯, মে ২০১৭
বিনোদন
A A
শাকিব খানের সঙ্গে নির্মাতা শামীম আহমেদ রনি

শাকিব খানের সঙ্গে নির্মাতা শামীম আহমেদ রনি

শাকিব খানের সঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির সম্পর্কের বরফ গললেও তাকে নিয়ে ছবি নির্মাণ করতে যাওয়া পরিচালক শামীম আহমেদ রনিকে এখনো ক্ষমা করেনি নির্মাতাদের এই সংগঠন। তাই গতকাল সোমবার রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে দেওয়া একটি খোলা চিঠির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক সমিতির কাছে ক্ষমা চেয়েছেন করেছেন এই নির্মাতা।

এর আগে শাকিব খানের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে তার অভিনীত ‘রংবাজ’ ছবির শুটিং বন্ধ করার জন্য পরিচালক সমিতির পক্ষ থেকে লিখিত ভাবে রনিকে জানানো হয়। কিন্তু তিনি তা বন্ধ না করে শুটিং অব্যাহত রাখায় তার সদস্যপদ বাতিল করে সমিতি। এরপর ১ মে সমিতি বরাবর সদস্যপদ ফিরে পাওয়ার জন্য আবেদন করেন রনি। কিন্তু পরদিন এক বৈঠকে পূর্বের সিদ্ধান্ত বহাল রাখে সংগঠনটি। এর প্রেক্ষিতেই রনি ক্ষমা চেয়ে এমন পোস্টা দেন।

পোস্টে শামিম আহমেদ রনি লিখেছেন—

‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বরাবর খোলা চিঠি,

সাম্প্রতিক বেশ কিছু ব্যক্তিগত, পারিবারিক এবং কর্মক্ষেত্র সম্পর্কিত ঘটনায় আমি মানসিক ভাবে বিপর্যস্ত ছিলাম। এই অবস্থায় আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে দু’একটি স্ট্যাটাসের মাধ্যমে আমি সমিতির সম্মানিত সদস্যদের সম্মানে যদি আঘাত করে থাকি, সেজন্য আমি ক্ষমাপ্রার্থী। চলচ্চিত্র পরিবারের একজন সদস্য হিসেবে, পরিচালক সমিতির সদস্য হিসেবে আমি গর্বিত। সমিতির যে কোনো সিদ্ধান্তের প্রতি আমার আস্থা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এই সমিতিই আমার পরিচয়। আমার সার্বিক অবস্থা বিবেচনায় এনে সমিতির সভাপতি, মহাসচিবসহ সব সদস্যের কাছে আন্তরিকভাবে আমার কর্মকান্ডের জন্য দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের সন্তানতুল্য, ভুল স্বীকার করে আপনাদের সামনে দাঁড়ালাম। আশা করছি, আমি আপনাদের পিতৃপ্রতিম, ভাতৃপ্রতিম হাতের আশীর্বাদ পাব। আমায় আপনাদের ছায়া থেকে বিচ্ছিন্ন না করার জন্য সবিনয় অনুরোধ করছি।’

রনির দে​ওয়া পোস্ট

ছবি : সংগৃহীত

Jui  Banner Campaign
ট্যাগ: শামীম আহমেদ রনি
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT