চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার কোকাকোলা কিনবেন ইলন মাস্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ন ২৮, এপ্রিল ২০২২
আন্তর্জাতিক
A A

বিশ্বের অন্যতম প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে সাড়া ফেলে দেয়া টেসলার কর্ণধার এবার বলছেন, তিনি জনপ্রিয় কোমল পানীয় কোকাকোলা কিনে নিবেন।

এনডিটিভি তাদের প্রতিবেদনে বলছে, বিভিন্ন সময়ে টুইটারে উদ্ভট পোস্ট দেয়ার জন্য পরিচিত ইলন মাস্ক আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় বলেন, ‘কোকাকোলায় আবার কোকেইন ফিরিয়ে আনতে এরপর আমি কোকাকোলা কিনতে যাচ্ছি।’

যদিও তার কিছু আগেই আরেকটি টুইট বার্তায় সে একটি স্ক্রিনশট প্রকাশ করে। যেখানে তিনি বলেছিলেন, আমি এখন ম্যাকডোনাল্ড কিনতে যাচ্ছি এবং সব আইসক্রিম মেশিন ঠিক করতে যাচ্ছি। এই লেখাটি শেয়ার করে তাতে হাস্যরসাত্মক একটি ক্যাপশন দিয়ে বলেন, শোনো, এই অলৌকিক কাজ আমি করতে পারি না।

অর্থাৎ মাস্ক যে এই বিষয়টি নিয়ে মজা করেছে তা বুঝা যায়। কিন্তু বেশকিছুদিন ধরে টুইটার নিয়ে নানান উদ্ভট বিবৃতি দিয়েও তা কিনে নেয়ার পর কোকাকোলা কেনার টুইট নিয়েও অনেকে তা বাস্তব হওয়ার ধারণা বাদ দিতে পারছেন না।

Reneta

তিনি কোকেনের সাথে এই ঐতিহাসিক পানীয় কোম্পানির রঙিন ইতিহাসের দিকটি তুলে ধরেছেন। বহুল পরিচিত কোকাকোলার নামকরণ করা হয়েছে এর দুটি প্রাথমিক উপাদানের নাম কোকা পাতা এবং কোলা বাদাম থেকে। কোলা বাদাম হলো ক্যাফেইনের উৎস, আর কোকা পাতা হল সেই ভিত্তি যেখান থেকে সাইকোঅ্যাকটিভ ড্রাগ কোকেন তৈরি হয়।

ঊনবিংশ শতাব্দীতে যখন কোকেন বোঝাই কোকা পাতা ঔষধি হিসেবে বিবেচনা করা হত তখন এই কোমল পানীয়ের একটি অবিচ্ছেদ্য উপাদান হিসেবে তা ব্যবহার করা হতো। এরপর কোকেনের ব্যবহার নিষিদ্ধ হয়ে গেলে যুক্তরাষ্ট্রেও এই নিষেধাজ্ঞার প্রভাব এসে পড়ে। এরপর থেকে কোকা-কোলার গোপন রেসিপি থেকে কোকেন বাদ দেয়া হয় এবং এর পরিবর্তে ডিকোকেনাইজড কোকা পাতা ব্যবহার করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ইলন মাস্ককোকাকোলাটুইটার
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT