চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমনের নায়িকা কলকাতার সায়নী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ন ২৬, মার্চ ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ ইমন। মডেলিং ও নাটকে জনপ্রিয়তা পেয়ে হয়েছেন সিনেমায় মনোযোগী। অন্যদিকে, সায়নী ঘোষ কলকাতার সিনেমায় এ প্রজন্মের পরিচিত মুখ। শত্রু, কানামাছি, মায়ের বিয়ে ইত্যাদি ছাড়াও বেশকিছু সিনেমার অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি।

চমকপ্রদ খবর হচ্ছে, বাংলাদেশের ইমনের নায়িকা হচ্ছেন ওপার বাংলার সায়নী ঘোষ। তবে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, সেখানকার নির্মাতা কৃষের নির্দেশনায় একটি ফিচারধর্মী চলচ্চিত্রে কাজ করছেন ইমন। এর মাধ্যমে দুই বাংলার এই তারকা জুটি বাঁধতে যাচ্ছেন। খবরটি জানিয়েছেন নায়ক ইমন।

এর আগে সেখানকার বিজ্ঞাপনে কাজ করেছিলেন, অন্য কোনো কাজ করেননি তিনি। চ্যানেল আই অনলাইনকে ইমন বলেন: চলচ্চিত্রটির নাম ‘সিনেমার পর্দার সব চরিত্র কাল্পনিক’। ৫ এপ্রিল কলকাতা যাচ্ছি। একদিন গ্রুমিং করে ৬ থেকে ১২ এপ্রিল সেখানে শুটিং হবে।

ছবিটি নিয়ে তিনি আরো বলেন: কলকাতার প্রযোজক তপন দাদার সাথে পরিচয় ছিল। তার মাধ্যমে কৃষ আমার সাথে যোগাযোগ করে। আমার অভিনীত লালটিপ ও গহীন অরণ্যে এই ছবি দেখে আমাকে পছন্দ করেন। তারপর সবকিছু জেনে কাজটি করতে রাজি হই।

‘সিনেমার পর্দার সব চরিত্র কাল্পনিক’ এই ফিচার ছবিটির ব্যাপ্তিকাল ৬০ মিনিট। ইমন-সায়নী ঘোষ ছাড়াও অভিনয় করবেন কলকাতার অভিনেতা বিশ্বজিৎ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনলিড বিনোদনসায়নী ঘোষ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT