চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ন ২৭, আগস্ট ২০২০
বিনোদন
A A

করোনা মহামারীর কারণে প্রায় সাত মাস ধরে বন্ধ আছে সারা বিশ্বের সিনেমা হলগুলো। নতুন সিনেমা মুক্তি দেওয়া নিয়ে সংকটে প্রযোজক ও পরিচালকেরা। ঠিক সেই সময় দেশের চলচ্চিত্রের জন্য সুসংবাদ বয়ে এনেছে রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘মেড ইন বাংলাদেশ’।

বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পাশাশাপি ফ্রান্স, ডেনমার্ক, কানাডা ও পর্তুগালে বাণিজ্যিকভাবে মুক্তির পর এবার আমেরিকায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

শুক্রবার (২৮ আগস্ট) থেকে আমেরিকার ৪০টিরও বেশি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। তবে হলে বসে নয়, সিনেমা হলের টিকেট কাটলে ভার্চুয়ালি ছবিটি দেখতে পাবেন দর্শকরা! সারা আমেরিকার মানুষই যে কোন প্রান্ত থেকে ঘরে বসে দেখার সুযোগ পাবেন। এভাবেই এখন এবছরের মুক্তি প্রতীক্ষায় থাকা ছবিগুলোর ‘ভার্চুয়াল থিয়েটার রিলিজ’ দিতে শুরু করেছে আমেরিকা ও অন্যান্য দেশের সিনেমা হলগুলো।

বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা তার আলোকে দৃঢ়চেতা নারী পোশাকশ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে।

টরন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ছবিটির ইউরোপিয়ান প্রিমিয়ার হয় বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে। এছাড়াও বিভিন্ন গুরত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাদৃত ও পুরস্কৃত হয়েছে ছবিটি। সর্বশেষ লোকার্নো চলচ্চিত্র উৎসবে ‘থ্রু দ্য ওপেন ডোরস’ এর ওপেনিং ফিল্ম হিসাবে প্রদর্শিত হয় ‘মেড ইন বাংলাদেশ’।

গত বছরের ৪ ডিসেম্বর ফ্রান্স, ডেনমার্ক এবং পর্তুগালের ৭০টি সিনেমা হলে বাণিজ্যিকভাবে মুক্তি পায় ‘মেড ইন বাংলাদেশ’। এরপর ফ্রান্সে কোভিডের কারণে বন্ধ হওয়ার আগ পর্যন্ত টানা চৌদ্দ সপ্তাহ ধরে শতাধিক সিনেমা হলে প্রদর্শিত হয়। মহামারীর কারণে অন্যান্য দেশের নির্ধারিত রিলিজ বাতিল হলেও এখন সেগুলোর ভার্চুয়াল থিয়েটার রিলিজ হচ্ছে। ইতোমধ্যেই কানাডায় মুক্তি পেয়েছে ছবিটি এবং শিগগির জাপান, চায়না, পোল্যান্ডসহ অন্যান্য দেশেও মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

Reneta

এছাড়াও ফ্রান্সের কেনাল ভিডিও এবং অরেঞ্জ প্লাটফর্ম ও অস্ট্রেলিয়ার স্টান ইতোমধ্যেই ছবিটি ভিওডি প্লাটফর্মে মুক্তি দিয়েছে। বাংলাদেশেও মুক্তি দেয়ার পরিকল্পনা চলছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ছবির পরিচালক রুবাইয়াত হোসেন।

ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা হোসেন, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।

বাংলাদেশের খনা টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস-মিডির ব্যানারে নির্মিত ‘মেড ইন বাংলাদেশ’এর পরিবেশনা ও আন্তর্জাতিক বিক্রয় প্রতিনিধি ফ্রান্সের পিরামিড ফিল্মস। আমেরিকায় ছবিটির পরিবেশক আর্টম্যাটান ফিল্মস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকাওয়াহিদা মল্লিক জলিজয়রাজদীপান্বিতা মার্টিননভেরা হোসেনপারভীন পারুমায়াবি মায়ামেড ইন বাংলাদেশমোমেনা চৌধুরীমোস্তফা মনোয়াররিকিতা নন্দিনী শিমুরুবাইয়াত হোসেনলিড বিনোদনশতাব্দী ওয়াদুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সন্তানসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে অবসরপ্রাপ্ত পুলিশের মৃত্যু

এপ্রিল ১৩, ২০২৬

আবারও চালু হচ্ছে ভারতে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা

এপ্রিল ১৩, ২০২৬

হাসপাতালে চাঁদা দাবির আলোচিত ঘটনায় সাবেক যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

এপ্রিল ১৩, ২০২৬

মস্কো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’

এপ্রিল ১৩, ২০২৬

কানাডার টরেন্টোতে ‘৪০ তম ফোবানা’কে ঘিরে সংবাদ সম্মেলন

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT