খুদে লেখক অলীন বাসার-এর এবার দুটো বই বের হচ্ছে। ‘পালোয়ানের হার’ ও ‘ভূতের টিউশনি’ নামের পুরো চার রঙ-য়ের বই দুটোতে থাকছে সুন্দর সুন্দর ছবি।
মেলার প্রথম শিশু প্রহরেই, অর্থাৎ ২রা ফেব্রুয়ারি বই দুটোর প্রকাশনা অনুষ্ঠান হবে। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানের সিসিমপুর মঞ্চে সকাল ১১টায় অনুষ্ঠানটি হবে। যাতে প্রধান অতিথি থাকবেন কথা সাহিত্যিক আনিসুল হক।
ঘাস ফড়িং থেকে বের হয়েছে ‘পালোয়ানের হার’। দাম ১৬০ টাকা। প্রচ্ছদ করেছেন প্রদীপ ভঞ্জন।

আর ‘ভূতের টিউশনি’ বের হয়েছে জ্ঞান বিতান থেকে। এর দাম ১৬০ টাকা। প্রচ্ছদ করেছেন শিরীন আক্তার।

এই দুটোসহ অলীনের এপর্যন্ত পাঁচটা বই বের হয়েছে। আগের বইগুলো হলো, অন্ধকারে ভূতের ছায়া (সাঁকোবাড়ি, ২০১৫), ভুতুড়ে (সাঁকোবাড়ি, ২০১৬), ভুতুম (সাঁকোবাড়ি, ২০১৭)।
অলীন বাসার এখন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র। ক্লাসেও যেমন তার ভালো ফল হচ্ছে, লেখাও তেমন থেমে নেই। আবার নিয়মিত খেলাও তার সঙ্গী। স্কুলের পড়ালেখা, নিজের জগতের লেখা পড়া, খেলা কোনটা ছাড় নেই। সব চলছে সমান তালে।








