চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের ৭ মার্চ বিশেষভাবে পালন করবে আ. লীগ

কাজী ইমদাদকাজী ইমদাদ
১০:২৬ পূর্বাহ্ন ০৫, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

ইউনেস্কোর বিশ্ব স্বীকৃতির পর এবার ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটি বিশেষভাবে পালন করবে আওয়ামী লীগ।

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় লাখো মানুষের সমাগমের পাশাপাশি দেশজুড়ে দিনটি পালনে নানা প্রস্তুতি নেয়া হয়েছে।

একাত্তরের ৭ মার্চ উত্তাল রেসকোর্স ময়দান কাঁপিয়ে ভাষণ শুরু করেন একটি মুক্তিকামী জাতির নেতা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৮ মিনিট স্থায়ী ভাষণে সে সময়ের পূর্ব পাকিস্তানের বাঙালিদের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে স্বাধীন করে।

বঙ্গবন্ধুর এ ভাষণ পরবর্তীতে ১২টি ভাষায় অনুবাদ করা হয়। নিউজউইক ম্যাগাজিন বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দেয়। ২০১৭’র ৩০ অক্টোবর ইউনেস্কো এ ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে।

ইউনেস্কোর এ স্বীকৃতিকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভাকে জনসমুদ্রে রূপান্তর করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার শেষ মূহূর্তের প্রস্তুতি চলছে। জনসভাস্থলের সার্বিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি কেন্দ্রীয় নেতারা প্রস্তুতি দেখাশোনা করছেন।

Reneta

সারা দেশের অাওয়ামী লীগ নেতাকর্মীদের ৭ মার্চকে বিশেষভাবে পালনের নির্দেশনা দেয়া হয়েছে। আওয়ামী লীগ নেতাদের আশা, বিশ্ব স্বীকৃতি পাওয়ার পর জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটি বাংলাদেশের মানুষ যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনায় উদযাপন করবে।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: ৭ মার্চ৭ মার্চের ভাষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈশানের ৭৭, পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিল ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি-সংগৃহীত

পদত্যাগের গুঞ্জন, আইজিপির স্পষ্ট বার্তা ‘না’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT