চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফবিআই’র আদলে বিশেষ তদন্ত সংস্থা পিবিআই

কাজী ইমদাদকাজী ইমদাদ
১০:৪৫ অপরাহ্ন ০৩, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

চাঞ্চল্যকর মামলার তদন্তে কাজ শুরু করেছে বিশেষ তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইএর আদলে তৈরি এ সংস্থাটি বর্তমানে চাঞ্চল্যকর প্রায় ৮শ’ মামলা তদন্ত করছে। বেশ কিছু তদন্তে পিবিআই বিশেষ পারদর্শিতাও দেখিয়েছে।

কোনো অপরাধ সংঘটিত হওয়ার পর অনেক ভুক্তভোগীকে নতুন করে ভুগতে হয় তদন্তের সময়। প্রভাব খাটিয়ে ভুল তদন্তেরও অভিযোগ রয়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় চাঞ্চল্যকর মামলাগুলোর সুষ্ঠু তদন্তে এফবিআই’র আদলে পিবিআই গঠন করা হয়।

নরসিংদীর একটি চাঞ্চল্যকর মামলায় সফল তদন্ত করে চলতি বছরের জুনে আনুষ্ঠানিকভাবে তদন্ত কাজ শুরু করে পিবিআই।

তদন্তের ক্ষেত্রে বিশেষ প্রযুক্তিনির্ভর সরঞ্জাম ব্যবহার এবং প্রযুক্তির প্রায়োগিক দিকগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান পিবিআই’র লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

বাংলাদেশের প্রেক্ষিতে অপরাধের বিচার ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে পিবিআই আইনের শাসন ও ন্যয়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

তদন্তের জন্য বিশেষভাবে গড়ে ওঠা এ সংস্থাটির মোট লোকবল ৯শ’ ৭০ জন। প্রাথমিকভাবে দেশের ২০ জেলায় একজন করে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ১২ জন করে জনবল নিয়ে কাজ করছে পিবিআই।

Reneta

তদন্তের জন্য গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টের দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। খুন, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, মাদক, সাইবার অপরাধ, পাচার, জঙ্গি তৎপরতার মত জটিল অপরাধগুলোর তদন্তে কাজ করছে তারা।

পিবিআই’র মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান, পিপিএম বলেন, আদালত বা পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া সব মামলাই পিবিআই তদন্ত করবে। তবে প্রধানত তারা গুরুত্ব দেবেন খুন, সূত্রবিহীন খুন, ডাকাতি, ডাকাতির সঙ্গে হত্যা, অস্ত্র মামলা, সাইবার অপরাধ, মাদকের মতো জটিল ধরনের মামলাগুলোকে।

তিনি জানান, এমন বেশকিছু যন্ত্রপাতি ও সরঞ্জাম সংস্থাটি কিনেছে, যা অনেকের কাছেই নেই।

এখন পর্যন্ত ২শ’র বেশি মামলার তদন্ত শেষ করেছে পিবিআই। তদন্ত করছে আরো ৫শ’র বেশি মামলার।

Jui  Banner Campaign
ট্যাগ: এফবিআইপিবিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নারীর ক্ষমতায়ণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে জাইমা রহমানের আহবান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

দেশ পুনর্গঠন আর মানুষের ভাগ্যন্নোয়নই বিএনপির মূল লক্ষ্য: তারেক রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সিসিডিএম চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন অপরাজেয়

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT