চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসির ফ্লোর ভেঙে নির্মিত হচ্ছে ১৫ তলা বাণিজ্যিক ভবন

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৩:০১ অপরাহ্ন ০৮, জুলাই ২০২০
বিনোদন
A A

লোকসানে ডুবতে বসা চলচ্চিত্রের আঁতুড়ঘর এফডিসি ভাঙাভাঙির কাজ চলছে। সেখানে নির্মিত হবে ১৫ তলা বাণিজ্যিক ভবন। এফডিসির মূল ফটক থেকে ঢুকে একটু সামনে গেলেই ডানে পাশাপাশি ৩ ও ৪ নং ফ্লোর। একসময়ে শুটিংয়ে ব্যস্ত থাকা ফ্লোর দুটি এবার ভাঙার কাজ শুরু হয়েছে।

সেখানে ভাঙার কাজ করছেন অর্ধশতাধিক শ্রমিক। চলতি সপ্তাহে এ দুটি ফ্লোর ভাঙার কাজ শুরু হয়েছে বলে মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন এফডিসির কারিগরি ও প্রকৌশল পরিচালক ও প্রকল্পটির সহকারি পরিচালক কে এম আইয়ুব আলী।

তিনি বলেন, ফ্লোর দুটি ভেঙে অত্যাধুনিক ১৫ তলা কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। নতুন ভবন তৈরির কাজ শুরু হতে আগামি ডিসেম্বর-জানুয়ারি মাস পর্যন্ত লেগে যেতে পারে।

এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া বলেন, এফডিসিতে বহুতল কমপ্লেক্স নির্মাণ করতেই এসব পুরনো স্থাপনা ভাঙার উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমান সরকার এফডিসির আধুনিকায়ন করার জন্য ৯৪ কাঠা জমির ওপর নতুন এ ভবন নির্মাণের করছে। বহুতল ভবন হলে এফডিসির আয় বাড়বে এবং শুটিং ফ্লোরের অভাবও দূর হবে।

তিনি বলেন, এফডিসিকে আধুনিকভাবে গড়ে তুলতে ২০১৮ সালের ৩ অক্টোবর ৩২২ কোটি ৭০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। উল্লেখ আছে, সেখানে থাকবে ৭৩ হাজার ৪৬৯ বর্গমিটারের ফ্লোর।

প্রকল্পের সহকারি পরিচালক কে এম আইয়ুব আলী বলেন, আপতত দুটি ফ্লোর ভাঙার কাজ চলছে। নতুন ভবনে হোটেল অ্যাকোমুডেশান, কর্পোরেট অফিস, চ্যানেলগুলোর চাহিদা অনুযায়ি ২টি ফ্লোর রাখার প্ল্যান আছে। থাকবে ফুডকোট, বিআরটিএ অফিস। এছাড়া ভবনের টপফ্লোরে থাকবে আধুনিক মাল্টিপ্লেক্স। এর ফলে বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন হবে।

Reneta

এফডিসিতে ভবন নির্মাণ প্রসঙ্গে চলচ্চিত্রের প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার কথা বলেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

চলচ্চিত্রের ‘মাদার অর্গানাইজেশন’ প্রযোজক নেতা খসরু বলেন, সরকার চেয়েছে বলেই এতো টাকা ব্যয়ে ভবন নির্মিত হচ্ছে। তবে এর আগে দরকার ছিল আমাদের হলগুলোর দিকে নজর দেয়া। হল না থাকলে ছবি কই চলবে? দেশের ৬৪ জেলায় তথ্য কেন্দ্রে ৬৪ টি মাল্টিপ্লেক্স নির্মাণের কথা শুনেছিলেন। এটি সবকিছুর আগে হওয়া উচিত ছিল। আমি প্রযোজকদের সভাপতি হয়ে এখন হল নিয়ে সবসময় কথা বলি। অবস্থা কত খারাপ আমি এ হল নিয়ে কথা বলছি!

তবে নতুন বাণিজ্যিক ভবন নির্মাণের প্রক্রিয়াটিকে ইতিবাচক মনে করছেন মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে নতুন করে যে ভবন তৈরি হবে সেটা আমাদের কাজে লাগবে। বাণিজ্যিক ফ্লোরে হোটেল, শপিং মল, ফুডকোট থাকবে। তাছাড়াও ভবনে আমাদেরই অফিস, আধুনিক মাল্টিপ্লেক্স, অডিটোরিয়াম সবকিছুই থাকবে। এতে আমাদের সিনেমার উপকার হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: এফডিসিফ্লোরমাল্টিপ্লেক্সলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ডের ম্যাচে আফগানদের হারাল নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি:ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নিজ নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘হ্যাঁ’ ভোটে সিল দিতে বললেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সীমিত করার সিদ্ধান্ত

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভুয়া ফটোকার্ড ও এআই বিভ্রান্তি থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT