চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এত প্রেম এর আগে আমরা আর দেখিনি: রিজভী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ন ৩১, মে ২০১৮
রাজনীতি
A A

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন ভারতেকে সব দিয়ে দিয়েছেন। অদ্ভুত কথা। আমরা লাইলী-মজনু, শিরি-ফরহাদের, প্রেমের কথা শুনেছি, দেবদাস-পার্বতীর প্রেমের কথা শুনেছি। কিন্তু আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা ও ভারতের প্রেম ইতিপূর্বের সকল প্রেমকে হার মানিয়েছে। এত প্রেম এর আগে আমরা আর দেখিনি।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা না চাইতেই সবকিছু উজার করে দিয়ে দেন। তার প্রেম এত গভীর ভারতের জন্য! যার জন্যে যারা স্বাধীনতা ও গণতন্ত্রের কথা বলবে তাদের তো জেলে থাকতে হবেই।

এসময় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দলীয় সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে সারাদেশে মাদকের নামে মানুষকে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

রিজভী চট্টগ্রামের ঘটনা নিয়ে বলেন, গিয়াস কাদের চৌধুরী যে বক্তব্য দেননি সেটা টুইস্ট করে চট্টগ্রামের স্থানীয় পত্রিকা পূর্বকোণ প্রকাশ করে। অথচ ওই বক্তব্যের কারণে ছাত্রলীগ নেতা আবু সাদাত সায়েমের নেতৃত্বে তাদের বাড়িতে হামলা করা হয়। যেখানে ২০টির মত গাড়ি ভাঙচুর করা হয়। নিরাপত্তা কর্মীদের ওপর হামলা করা হয়।

রিজভী বলেন, যখন হামলা হয় তখন সেখানে পুলিশ থাকলেও তারা দর্শকের ভূমিকা পালন করেছে। এই হলো অবস্থা। পুলিশ আর আওয়ামী লীগের সন্ত্রাসীরা একাকার হয়ে গেছে। তারা একেবারে খালাতো ভাইয়ের ভূমিকা পালন করছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সায়েমদের মত সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে বেআইনি পন্থায় মানুষকে ধরে নিয়ে মেরে ফেলা হচ্ছে।

রিজভী আরো বলেন, যারা অন্যের বাড়িতে হামলা করে তারা কি ভদ্র মানুষ? তারা তো জঙ্গি।

Reneta

এরআগেও দৈনিক পূর্বকোণ বিএনপি চেয়ারপার্সন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অবান্তর সংবাদ প্রকাশ করেছে দাবি করে রিজভী বলেন, তাদের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। তারা সমাজে বিশৃঙ্খলতা তৈরির চেষ্টা করে। তারা বিশেষ উদ্দেশে এসব করছে।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্পটে ত্রাণ বিতরণ, ইফতার বিতরণ করতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, এসব দেখে মনে হচ্ছে আমাদের আর বসে থাকার সময় নেই। দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আগেই বলেছি আন্দোলনের গতি কেমন হবে তা সরকারের আচারণের উপর নির্ভর করছে।

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, শীর্ষ সন্ত্রাসী জোসেফে ছেড়ে দেয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রী বলছেন, তিনি নাকি কিছু জানেন না। গোপনে ছেড়ে দেয়া হয়েছে। কি ভয়ঙ্কর অবস্থা। অথচ সাবেক প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধার স্ত্রী তাকে স্যাঁতসেঁতে ঘরের মধ্যে থাকতে হচ্ছে। তাকে সঠিক চিকিৎসাও দেয়া হচ্ছে না। এটা কি জনগণের সরকার? এরা তো গডফাদার, সন্ত্রাসী ও বেআইনি কাজের যারা জড়িত তাদের সরকার।

তিনি বলেন, শেখ হাসিনার অন্তরের জ্বালা ও বিদ্বেষের কারণে খালেদা জিয়াকে কারাগারে রাখা হচ্ছে। প্রধানমন্ত্রীর ইচ্ছায় এসব করা হচ্ছে। যে যতোদিন পারা যায় তাকে কষ্ট দাও।

Jui  Banner Campaign
ট্যাগ: রিজভী
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT