চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এতিম শিশুদের নিজ হাতে ইফতার খাওয়ালেন প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
৯:২৬ অপরাহ্ন ০৩, জুন ২০১৭
বাংলাদেশ
A A

মমতাময়ী মায়ের মতো এতিম শিশুদের নিজ হাতে ইফতার খাওয়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ইফতারের সময় তিনি তার আসন থেকে উঠে শিশুদের টেবিলে গিয়ে তাদের মুখে ইফতার তুলে দেন।

প্রধানমন্ত্রী নিজ হাতে একটি শিশুকে রান্না করা মুরগির হাড় থেকে মাংস বিচ্ছিন্ন করে মুখে তুলে দেন। শিশুদের মাথায় হাত রেখে খোঁজ-খবর নেন। তাদের সঙ্গে কথা বলেন তিনি। সেসময় নিজ হাতে তাদের মুখে খাবারও তুলে দেন। এমন দৃশ্য সেখানে উপস্থিত অন্যদের আপ্লুত করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর যে কয়েকটি ইফতার মাহফিলের আয়োজন করছেন তার একটিতে আজ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং আলেম-ওলামাদের সঙ্গে এতিম ও দুঃস্থ প্রতিবন্ধী শিশুরাও আমন্ত্রিত ছিল। প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে এ ইফতারের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত হয়ে আমন্ত্রিতদের সঙ্গে ঘুরে ঘুরে কুশল বিনিমিয় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর এইসব ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। সবাই এই ছবিগুলো শেয়ার দিয়ে প্রশংসা করছেন।

Reneta

ছবি: প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইফতারপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT